প্রতিবছর জন্মদিন উদযাপন করেন বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে, বাংলার এই নায়িকাকে চিনতে পারছেন?
কলকাতা: পায়ে পায়ে জীবনের আরও একটা বছর পার করে ফেললেন, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। একদিকে যেমন তিনি কেরিয়ার সামলাচ্ছেন, অভিনয় করছেন.. তেমনই পরিবারকে, সম্পর্ককে সময় দিতেও ভীষণ ভালবাসেন তিনি। সদ্য ঘোষণা হয়েছে, তাঁর নতুন সিরিজ, ‘ছদ্মবেশী’। এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী, তাঁর বিপরীতে দেখা যাবে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-কে। এখানেই শেষ নয়, কাজের সূত্রে ঋতাভরীর মুম্বইতেও যাতায়াত রয়েছে। তবে জন্মদিনের বিশেষ দিনটা, চিরকাল এই মানুষগুলোর সঙ্গেই উদযাপন করতে ভালবাসেন ঋতাভরী। এই বছরও তার অন্যথা হল না।
বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে জন্মদিন পালন ঋতাভরীর
প্রত্যেকবার জন্মদিনেই, ‘দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ’-এর খুদেদের কাছে ছুটে যান ঋতাভরী। তাঁদের সঙ্গে মিলে কেক কাটেন, সবার মুখে তুলে দেন কেক। এদিন ছোটদের জন্য খাওয়াদাওয়া থেকে শুরু করে, প্রচুর উপহারের আয়োজন করেন ঋতাভরী। এই বছরও তাঁর অন্যথা হল না। বন্ধু থেকে শুরু করে পরিবার, সবাইকে নিয়েই ‘দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ’-এ পৌঁছে গিয়েছিলেন ঋতাভরী। আনা হয়েছিল বিশাল বড় একটি চকোলেট কেক। সবার সঙ্গে কেক কেটেই জন্মদিন উদযাপনের শুরুয়াত করলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি জীবিত রয়েছি। সুস্থ এবং আশীর্বাদপ্রাপ্ত। আমায় ঘিরে রেখেছে প্রচুর ভালবাসার মানুষ.. আর ‘দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ’-এর এই সুন্দর সব শিশুরা। এর থেকে বেশি আমি আর কিই বা চাইতে পারি? শুভ জন্মদিন।’
ঋতাভরীর জন্য কলম ধরলেন চিত্রাঙ্গদা
অন্যদিকে সদ্যই, ঋতাভরীর পরিবারে এসেছে নতুন সদস্য। মা হয়েছেন, দিদি চিত্রাঙ্গদা শতরূপা। সোশ্যাল মিডিয়ায় দিদির সাধের ছবিও শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী। আজ সোশ্যাল মিডিয়ায়, আদরের বোনের জন্মদিনে মিষ্টি একটি পোস্ট করেছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর সঙ্গে ছোট থেকে বড়, একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন চিত্রাঙ্গদা। তিনি লিখেছেন, ‘তুই যতই বিরক্ত হোস না কেন, আমি চিরকাল তোকে এইভাবেই জড়িয়ে রাখব। আমাদের চোখের মণি, আমাদের উপহার পাগলী.. তুই হাজার হাজার মানুষের ক্রাশ হতে পারিস, গোটা পৃথিবীর জন্য ডিভা হতে পারিস.. কিন্তু তুই সবসময় আমার ‘গোলু বেবি’ হয়েই থাকবি। আজকের দিনেই, অনেক বছর আগে মা আমার প্রিয়তম বন্ধুকে এনে দিয়েছিল আমার জীবনে।’
আরও পড়ুন: Kangana Ranaut: ‘বাবা-মাকে দায়ী করা কখনোই..’, কেতনের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত!
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি



Post Comment