New Business Idea: ইউটিউব ভিডিও দেখে বাজিমাত! এই কাজ শিখে মোটা টাকা আয় শুরু, অনেকের অনুপ্রেরণা উত্তর দিনাজপুরের যুবক

New Business Idea: ইউটিউব ভিডিও দেখে বাজিমাত! এই কাজ শিখে মোটা টাকা আয় শুরু, অনেকের অনুপ্রেরণা উত্তর দিনাজপুরের যুবক

Last Updated:

New Business Idea: ইউটিউব ভিডিও মানেই শুধু বিনোদনের রসদ নয়, এখানে ভিডিও দেখে কাজ শিখে আয় করাও সম্ভব। সেটাই যেন প্রমাণ করে দিয়েছেন উত্তর দিনাজপুরের এই যুবক।

ইউটিউব ভিডিও দেখে কাজ শিখে আয়ের দিশা খুঁজে পান এই যুবক | প্রতীকী ছবি
ইউটিউব ভিডিও দেখে কাজ শিখে আয়ের দিশা খুঁজে পান এই যুবক | প্রতীকী ছবি

উত্তর দিনাজপুরঃ ইউটিউবে নাচ, গান, সিনেমা কিংবা নানা মজার ভিডিও দেখতে পছন্দ করেন অনেকে। তবে সেই ইউটিউব ভিডিও দেখে কাজ শিখে আয়ের দিশা খুঁজে নিয়েছেন উত্তর দিনাজপুরের এক যুবক। পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে ইউটিউব দেখে নানা মডার্ন ফার্নিচার তৈরি করে আয় শুরু করেন তিনি।

উত্তর দিনাজপুরের বাসিন্দা মহম্মদ হাবিব একসময় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তবে ইউটিউব তাঁর জীবন বদলে দেয়। সেখানে ভিডিও দেখে মডার্ন ফার্নিচার বানিয়ে উপার্জন শুরু করেন তিনি।

জানা যায়, সরকারের মুদ্রা প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন হাবিব। মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছিলেন তিনি। এরপর আস্তে আস্তে তাঁর তৈরি মডার্ন আলমারি, শোকেস, সোফা মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। বিক্রি বাড়তেই পাল্লা দিয়ে বাড়তে থাকে আয়ের পরিমাণ।

উত্তর দিনাজপুরের এই যুবকের সাফল্য যেন প্রমাণ করে দেয়, ইউটিউব শুধুমাত্র বিনোদনের উৎস নয়। এর মাধ্যমে অনেক কিছু শেখাও সম্ভব। মহম্মদ হাবিব যেমন ইউটিউব ভিডিও দেখে কাঠের ফার্নিচার তৈরি শুরু করে মোটা টাকা আয় শুরু করেন। তাঁর এই সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে অন্যান্যরাও চাইলে এই পথে হাঁটতে পারেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

New Business Idea: ইউটিউব ভিডিও দেখে বাজিমাত! এই কাজ শিখে মোটা টাকা আয় শুরু, অনেকের অনুপ্রেরণা উত্তর দিনাজপুরের যুবক

Previous post

Darjeeling News: পাহাড় ঘুরতে এসে চিরঘুমে দুর্গাপুরের পর্যটক! বেড়াতে যাওয়ার আনন্দ বদলে গেল শোকে, চাঞ্চল্য কালিম্পংয়ে

Next post

Karnajora Museum: সাজানো রয়েছে পাল-সেন যুগের একাধিক নিদর্শন! দেখতে চাইলে চলে আসতে পারেন কর্ণজোড়া মিউজিয়াম

Post Comment

You May Have Missed