উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…

উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…

নয়াদিল্লি: দিল্লি থেকে পঞ্জাব যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। বিষয়টি সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমানা পেরনোর পর পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় বিমানটিকে। তার পর ফের ভারতের আকাশে ফিরে আসে বিমানটি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। (Air India Flight in Pakistan Airspace)

সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। এয়ার ইন্ডিয়ার AI 479-এর Airbus A321 দিল্লি ছাড়ে রাত ৯টা বেজে ১৮ মিনিটে। অমৃতসরের শ্রী গুরু রামদাসজী আন্তর্জাতিক বিমানবন্দের নামার কথা ছিল বিমানটির। কিন্তু সেখানে না নেমে, আন্তর্জাতিক সীমান্তের দিকে ধেয়ে যায়। পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। (Air India News)

আরও পড়ুন: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক

আটারি সীমান্তের কাছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আকাশে ঢুকে পড়ে বিমানটি। বিমানটির উপস্থিতি টের পেয়েই সক্রিয় হয়ে ওঠে লাহৌর এয়ার ট্রাফিক কন্ট্রোল। বিমানের পাইলটকে সতর্ক করা হয় সেখান থেকে। এর পর মুখ ঘুরিয়ে ফের ভারতের আকাশে প্রবেশ করে বিমানটি। তবে আর অমৃতসরে নামেনি, বরং আকাশে যানজটের জেরে সটান দিল্লি চলে আসে। জ্বালানি ভরে শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে, ২টো বেজে ১০ মিনিটে অমৃতসরে অবতরণ করে বিমানটি।

আরও পড়ুন: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত

মেরেকেটে মিনিট দুয়েকই পাকিস্তানের আকাশে ছিল বিমানটি। কিন্তু গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায়। সূত্র মারফত জানা যাচ্ছে, অমৃতসর বিমানবন্দরের আকাশে যানজটের জেরে বিমানটিকে হোল্ডিং প্যাটার্নে থাকতে বলা হয়েছিল। সেই মতো অবতরণের চেষ্টা করেও ফের আকাশে উড়তে হয় বিমানটিকে। ওই সময়ই অল্প কিছু ক্ষণের জন্য পাকিস্তানের আকাশে ঢুকে পড়ে। সতর্কবার্তা পেয়ে সঙ্গে সঙ্গে আবার ফিরেও আসে। ওই সময় বিমানে কতজন যাত্রী সওয়ার ছিলেন, তা এখনও স্পষ্ট হয়নি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গোটা ঘটনা DGCA-কে জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে বিষয়টি নিয়ে। এছাড়া আর কিছু খোলসা করেনি তারা। এক আধিকারিক জানিয়েছেন, এমন ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের বিমানও এর আগে ভারতের আকাশে ঝুকে পড়েছিল। রাস্তা দেখিয়ে বেরিয়ে যেতে সাহায্য় করা হয় তাদের। 

Previous post

আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের

Next post

Suri Medical College: রাজ্য বাজেটে ঘোষণার পরই চমক! সিউড়িতে জমি পরিদর্শন প্রশাসনের, কোথায় হচ্ছে মেডিক্যাল কলেজ?

Post Comment

You May Have Missed