শ্যুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সিনে-কর্মীর, ক্ষতিপূরণ ৪০ লক্ষ! বিপাকে সঞ্জয় লীলা বনশালী

শ্যুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সিনে-কর্মীর, ক্ষতিপূরণ ৪০ লক্ষ! বিপাকে সঞ্জয় লীলা বনশালী

মুম্বই: ছবির শ্যুটিং ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। লাগাতার অভিযোগ-অনুযোগ শোনা যাচ্ছিল সেই নিয়ে। আর সেই নিয়েই এবার ঘোর বিপাকে পড়লেন পরিচালক তথা প্রযোজক সঞ্জয় লীলা বনশালী। তাঁর ‘Love & War’ ছবির সেটে এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানাল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সরাসরি বনশালীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানাল তারা। (Sanjay Leela Bhansali)

AICWA সরাসরি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে চিঠি দিয়েছে। AICWA-র প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্ত চাইছেন বনশালী, প্রযোজক সংস্থা এবং গোটা ঘটনায় যে বা যাঁদের কাঁধে দায় বর্তায়, তাঁদের সকলের বিরুদ্ধে এফআইআর দায়ের হোক। তিনি জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ এবং উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন, যাতে সত্য সামনে আসে এবং আসল লোকের ঘাড়ে দায় বর্তায়। শুধু এই একটি ঘটনা নয়, বিগত কয়েক বছরে বনশালীর সেটে এমন একাধিক ঘটনা ঘটেছে। (Bollywood News)

গত ১৭ জুন ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে মৃত্যু হয় ৪২ বছর বয়সি চন্দ্রধারী সংহ যাদবের। মুম্বইয়ের ফিল্মসিটির কাছে রয়্যাল পাম্প স্টুডিওয় কাঠের মিস্ত্রি হিসেবে সেটে কাজ করছিলেন তিনি। আরও বেশ কয়েক জন ওই ঘটনায় আহত হন বলে জানা যায়। সেই নিয়ে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান চন্দ্রধারী। তাঁর পরিবারের জন্য় ক্ষতিপূরণও দাবি করে FWICE. সেই সময় বনশালীর প্রডাকশনের তরফে চন্দ্রধারীর পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেয়। 

আরও পড়ুন: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট

যদিও AICWA-র সুরেশের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়, সেটের একটি অংশ বা ছাদ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। আরও বেশ কয়েক জন আহত হয়েছেন। গোটা ঘটনায় ইচ্ছাকৃত ভাবে ধোঁয়াশা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাই গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ছবির শ্যুটিংয়ে যাতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য উচ্চপর্যায়ের, নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। 

AICWA জানিয়েছে, চন্দ্রধারীর স্ত্রী, দুই কন্যাসন্তান রয়েছে। তাঁর পরিবারকে অন্তত ১ কোটি টাকা ক্ষতিপূরণ, স্ত্রীর চাকরির ব্যবস্থা অথবা দীর্ঘমেয়াদি আর্থিক সহযোগিতার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ওই জায়গায় শ্যুটিং বন্ধ রাখার আবেদনও জানিয়েছে AICWA. সুরেশের দাবি, এর আগে, ‘দেবদাস’, ‘পদ্মাবত’ ছবির সময়ও বনশালীর সেটে দুর্ঘটনা ঘটে। কেন সিনে-কর্মীদের নিরাপত্তাহীনতায় কাজ করতে হবে, প্রশ্ন তুলেছেন তিনি। 

আরও পড়ুন: ‘আর আসতে পারবেন না, চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে’, মমতাকে নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ শুভেন্দু অধিকারীর

রণবীর কপূর, আলিয়া ভট্ট, ভিকি কৌশলকে নিয়ে ‘Love & War’ ছবি তৈরি করছেন বনশালী। দীর্ঘ সময় ধরে শ্যুটিং চলছে ছবির। বার বার করে শ্যুটিংও পিছিয়ে গিয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে খবর। 



Post Comment

You May Have Missed