Civic Volunteer News: এবার সিভিক ভলান্টিয়ারদের ‘ঝাড়াই বাছাই’! কাদের বাদ যাবে নাম? জানুন ৪ ধাপের যাচাই প্রক্রিয়া
রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনপরিষেবা প্রদানের লক্ষ্যে নিয়োজিত সিভিক ভলান্টিয়ার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর করিয়া তোলার উদ্দেশ্যে ‘ঝাড়াই বাছাই’ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
২. ‘ঝাড়াই বাছাই’ এর উদ্দেশ্য:
ক) যোগ্যতা যাচাই: সমস্ত কর্মরত সিভিক ভলান্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও পুলিশ ভেরিফিকেশন পুনরায় খতিয়ে দেখা।
খ) রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিতকরণ: নিয়োগ ও বদলির ক্ষেত্রে কোনোরূপ রাজনৈতিক সুপারিশ বা দলীয় প্রভাব ছিল কি না তাহা তদন্ত করা।
গ) কর্মদক্ষতা মূল্যায়ন: গত ২ বছরের কাজের রিপোর্ট, উপস্থিতি ও জনগণের প্রতিক্রিয়ার ভিত্তিতে কর্মদক্ষতা নিরূপণ।
ঘ) ধর্ম-বর্ণ নির্বিশেষে সমতা: বদলি বা দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে কোনোরূপ ধর্মীয় বা সাম্প্রদায়িক বৈষম্য হইয়াছে কি না, তাহা অনুসন্ধান করা।
৩. ‘ঝাড়াই বাছাই’ প্রক্রিয়ায় যা করা হবে:
প্রতিটি জেলা হইতে সমস্ত সিভিক ভলান্টিয়ারের সম্পূর্ণ তালিকা, নিয়োগের তারিখ, সুপারিশকারী কর্তৃপক্ষের নাম ও বর্তমান পোস্টিং সংগ্রহ।
একটি নির্দিষ্ট পোর্টাল ও হেল্পলাইন নম্বরের মাধ্যমে বদলি, হয়রানি বা বৈষম্য সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে।
প্রতি জেলায় জেলাশাসক, পুলিশ সুপার ও একজন অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্যের ‘রিভিউ কমিটি’ গঠন।
ক) বহাল: যোগ্য ও নিরপেক্ষভাবে নিযুক্ত ভলান্টিয়ারদের চাকরি বহাল থাকবে।
খ) বদলি প্রত্যাহার: রাজনৈতিক উদ্দেশ্যে কৃত অন্যায় বদলির আদেশ প্রত্যাহার করা হবে।
গ) অব্যাহতি: ভুয়া শংসাপত্র, গুরুতর অসদাচরণ বা দলীয় ক্যাডার হিসাবে চিহ্নিতদের চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে।
সমগ্র ‘ঝাড়াই বাছাই’ প্রক্রিয়া আগামী ৯০ দিনের মধ্যে সম্পন্ন করিবার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনও সিভিক ভলান্টিয়ার যেন অহেতুক আতঙ্কিত না হন। যাঁরা সৎভাবে দায়িত্ব পালন করছেন, তাঁদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত।
পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এই নির্দেশ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে৷



Post Comment