বিরাট, রোহিত কেউ নন, আইপিএলে কোন ব্য়াটার সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন আর্চারকে?

বিরাট, রোহিত কেউ নন, আইপিএলে কোন ব্য়াটার সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন আর্চারকে?

লন্ডন: জোফ্রা আর্চার (Jofra Archer) এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা পেসার। বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের সামনে রীতিমত ত্রাস হয়ে উঠেছেন বারবার। আন্তর্জাতিক ক্রিকেট তো বটে আইপিএলের মঞ্চেও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নামা আর্চার খেলেছেন প্রচুর ব্যাটারদের বিরুদ্ধে। নিশ্চিতভাবেই বিরাট কোহলি ও রোহিত শর্মার বিরুদ্ধেও খেলেছেন আইপিএলের মঞ্চে। তবে এই দু’জনের বিরুদ্ধে খেলার সময় না কি একেবারেই সমস্য়ায় পড়তে হয়নি আর্চারকে। বরং তাঁকে অন্য এক ভারতীয় ব্যাটার বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে আর্চার বলেছেন যে ভারতীয় ব্যাটার কে এল রাহুল আর্চারকে সমস্যায় ফেলেছেন বারবার। ইংল্য়ান্ডের তারকা পেসার বলেন, ‘আমার মনে হয় বিরাট কোহলি বা রোহিত শর্মার বিরুদ্ধে আমাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। আমাকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলেছিল কে এল রাহুল। সম্ভবত আইপিএলের প্রথম কয়েক বছরে রাহুলের ব্য়াটিং আমাকে সমস্যায় ফেলেছিল। আমি মনে করি যদি ওঁ নিজের ফর্মে থাকে, তাহলে কিন্তু দুর্দান্ত ছন্দে থাকে। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে থাকে। মাঠের চারধার ধরে শট খেলার ক্ষমতা রয়েছে রাহুলের। কোনও বোলারকেই সেই সময় রাহুলের সামনে বড় মনে হয় না।’

আইপিএলের নতুন মরশুমের আগে পুরো খোলনলচে বদলে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স ম্যনেজমেন্ট আগামী সপ্তাহে মরশুমের রিভিউ মিটিংয়ে বসবে। সেই মিটিংয়ে একাধিক সিনিয়র ক্রিকেটার আর কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। তবে সেই বৈঠকের আগেই শোনা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স নাকি দলের অধিনায়ক হার্দিককে ছেড়ে দিতে আগ্রহী। ট্রেডের মাধ্যমে হার্দিকের পরিবর্তে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নিতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। এমনকী দাবি করা হচ্ছে হার্দিকের প্রতিনিধিরা নাকি ইতিমধ্যেই এই বিষয়ে রাজস্থান রয়্যালসের সঙ্গে অনেকটাই কথাবার্তাও সেরে রেখেছেন। তিন মরশুমে হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স কেবল একবারই প্লে-অফে পৌঁছতে পেরেছে। অপর দুই মরশুমের একটিতে দশম ও সদ্য সমাপ্ত মরশুমে নবম স্থানে শেষ করেছে পল্টনরা। এরপরে PTI-র রিপোর্টে দাবি করা হয়েছিল হার্দিক না কি নিজেই মুম্বই ইন্ডিয়ান্স ম্য়ানেজমেন্টকে আগামী মরশুমে নিজের দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। বলা হয় মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পরেই হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্স পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁদের সম্পর্ক শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবার শুধু তাতে সিলমোহর পড়ার পালা।

Previous post

শহরের বুকে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বড় প্রস্তাব রাজ্য বাজেটে, খরচ পড়বে প্রায় ৯০০ কোটি টাকা

Next post

South 24 Parganas News: বাঘের ডেরায় গিয়েও অক্ষত ৪৯ দল, সুন্দরবনে এবার মধু সংগ্রহে বিরাট রেকর্ড! বাম্পার দাম পেয়ে দেদার মিষ্টি মুখ

Post Comment

You May Have Missed