বাজেটে ২০ শতাংশ DA ঘোষণার পরেও “ যে গ্যাপ থাকল..”, তা নিয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বড় ঘোষণা বাজেটে। রাজ্য সরকারি কর্মীদের DA ১৮ শতাংশ থেকে বেড়ে হল ৩৮ শতাংশ। নতুন হারে DA পাবেন আধা সরকারি কর্মী আর শিক্ষাকর্মীরাও। ১ অক্টোবর থেকে মিলবে সুবিধা। এরপরেই জরুরি বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, বিনামূল্যের বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা, বাজেটে ‘পিএম সূর্যঘর’ নিয়ে কী জানালেন অর্থমন্ত্রী ?
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারী কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া অ্যারিয়ার (Arrear) আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। ষোলো থেকে উনিশ কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গিয়েছে। এবারে ওদের বাকি ৮ থেকে ১৫ আছে। সেটাও আমরা ফান্ড অ্যাভেলিটির উপরে দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিউর থাকতে পারেন। আপনাদের আন্দোলনে আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল ৪২ শতাংশ। আমরা ২০ শতাংশ ডিক্লিয়ার করে দিলাম। অক্টোবার থেকেই পেয়ে যাবেন। এবং আমরা …এতদিন ধরে অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অপমান করেছেন। ভিক্ষা দেওয়ার মতো, ২-৩ শতাংশ দিয়েছেন। কখনও বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেব। দ্রুততার সঙ্গে করে দেব। একটু সামলে নিতে দিন। মাত্র দেড় মাস বয়স এই সরকারের। এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত ২০ শতাংশ আপনাদের দিলাম। পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব।অক্টোবার মাসে। ২০ শতাংশ ডিএ।এবং বাকি যে গ্যাপ থাকল, ২২ শতাংশ সেটাও ধীরে ধীরে…অপেক্ষা করুন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। আমি সাথে আছি, আপনাদের কোনও অসুবিধা হবে না।
এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, আমরা ঘোষণা করছি যে, বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতা, DA-এর উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা, DA দেওয়া হবে। অর্থাৎ মোট DA-র হার হবে ৩৮ শতাংশ। ডিয়ারনেস রিলিফের বৃদ্ধি ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন রাজ্য সরকারি কর্মীরা। প্রতিশ্রুতি পূরণ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর সরকারের অর্থমন্ত্রী তাঁর প্রথম বাজেটেই ঘোষণা করলেন DA বাড়ানোর। এবার ৩৮ শতাংশ হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। রাজ্যে নতুন বিজেপি সরকার আসতেই একলাফে DA বাড়ল ২০ শতাংশ।
Suvendu Adhikari: ‘৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে’,বললেন মুখ্যমন্ত্রী



Post Comment