হার্দিকের পরিবর্তে তারকা ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে আগ্রহী মুম্বই ইন্ডিয়ান্স, হতে পারে ট্রেড

হার্দিকের পরিবর্তে তারকা ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে আগ্রহী মুম্বই ইন্ডিয়ান্স, হতে পারে ট্রেড

নয়াদিল্লি: গুজরাত টাইটান্স অধিনায়ক হিসাবে একটিতে খেতাব জয় এবং পরের মরশুমে ফাইনালিস্ট, দুরন্ত দুই বছরের পর মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য (HardiK Pandya)। তবে তাঁর তত্ত্বাবধানে পল্টনরা কাঙ্খিত সাফল্য পায়নি। আইপিএল মরশুম শেষ হওয়ার আগেভাগেই তাঁর মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার জল্পনা শোনা যাচ্ছিল। এবার সেই বিষয়ে নতুন আপডেট মিলল।

এক রিপোর্টে দাবি করা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যনেজমেন্ট আগামী সপ্তাহে মরশুমের রিভিউ মিটিংয়ে বসবে। সেই মিটিংয়ে একাধিক সিনিয়র ক্রিকেটার আর কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। তবে সেই বৈঠকের আগেই শোনা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স নাকি দলের অধিনায়ক হার্দিককে ছেড়ে দিতে আগ্রহী। ট্রেডের মাধ্যমে হার্দিকের পরিবর্তে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) দলে নিতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। এমনকী দাবি করা হচ্ছে হার্দিকের প্রতিনিধিরা নাকি ইতিমধ্যেই এই বিষয়ে রাজস্থান রয়্যালসের সঙ্গে অনেকটাই কথাবার্তাও সেরে রেখেছেন।

আরও পড়ুন:- তাঁর টেস্টে ফেরার জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন স্বয়ং বিরাট কোহলি 

তিন মরশুমে হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স কেবল একবারই প্লে-অফে পৌঁছতে পেরেছে। অপর দুই মরশুমের একটিতে দশম ও সদ্য সমাপ্ত মরশুমে নবম স্থানে শেষ করেছে পল্টনরা। এরপরে PTI-র রিপোর্টে দাবি করা হয়েছিল হার্দিক না কি নিজেই মুম্বই ইন্ডিয়ান্স ম্য়ানেজমেন্টকে আগামী মরশুমে নিজের দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। বলা হয় মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পরেই হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্স পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁদের সম্পর্ক শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে। দাবি করা হচ্ছে হার্দিক দলের ম্যানেজমেন্ট এবং সিনিয়র ক্রিকেটারদের প্রতি আর ধৈর্য্য রাখতে পারছেন না। তিনি মানসিকভাবে নাকি বিধ্বস্তও হয়ে পড়েছেন।  

সব মিলিয়েই হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক ছিন্ন হওয়ার জোর জল্পনা শোনা যাচ্ছিল। এবার নতুন এই রিপোর্ট সেই জল্পনায় আরও ঈন্ধন জোগাল। হার্দিকের পরিবর্তে যশস্বীকে দলে নেওয়ার পিছনে মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। তাঁরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই রোহিত শর্মার উত্তরসূরি খুঁজছে, সেই ভূমিকায় যথার্থ বিকল্প যশস্বী। তাই হার্দিক ও যশস্বীর ট্রেড হওয়ার সম্ভাবনার কথা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, হার্দিকের পাশাপাশি পল্টনরা নাকি সূর্যকুমার যাদবকেও ছাড়ার কথা ভাবছে। সেক্ষেত্রে দলের অধিনায়ক হিসাবে তিলক বর্মার নাম উঠে আসছে। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে এখনও কিছু জানা যায়নি।

   

Post Comment

You May Have Missed