Rebel MP Mitali Bag: ‘পার্লামেন্টের ভেতরে..ঘন ঘন লিপস্টিক লাগাই না ঠোঁটে,’ মিতালি বাগের নিশানায় কোন সাংসদ? তিল ক্ষেতের ভিডিও করলেন পোস্ট

Rebel MP Mitali Bag: ‘পার্লামেন্টের ভেতরে..ঘন ঘন লিপস্টিক লাগাই না ঠোঁটে,’ মিতালি বাগের নিশানায় কোন সাংসদ? তিল ক্ষেতের ভিডিও করলেন পোস্ট

Last Updated:

Rebel MP Mitali Bag: মহুয়া মৈত্র সম্পর্কে বলতে গিয়ে শতাব্দী রায় বলেন, ‘‘উত্তম কুমারের হিট ছবি ছিল কলঙ্কিনী কঙ্কাবতী, উনি হলেন কলঙ্কিনী মহুয়াবতী। ওনার এত ইতিহাস সবাই জানে। এরপরে উনি কোন মুখে প্রমাণ ছাড়া এতগুলো কথা বলছেন?

নিজের জমিতে মিতালি বাগ
নিজের জমিতে মিতালি বাগ

হুগলি, শুভদীপ ঘোষ: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যখন তাঁর গাড়ির উপরে হামলার ঘটনা ঘটল, সেই সময় তাঁকে দেখতে হুগলির হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পরে হামলাকারীদের ‘দেখে নেওয়ার’ কথাও শোনা গিয়েছিল তৃণমূল সাংসদের মুখে৷ তারপরে ভোটের ফলাফল বেরনোর পরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার সাংসদদের মিটিং ডেকেছিলেন, জুন, শতাব্দী, সায়নীর মতো সেই বৈঠক এড়িয়ে গিয়েছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগও৷ বলেছিলেন, তাঁকে নাকি কেউ গাড়ি ভাড়া দিতে চায়নি, সেই কারণে কলকাতার বৈঠকে যাওয়া হয়নি তাঁর৷ যদিও কিছুদিন পরেই তাঁর দেখা মেলে দিল্লিতে৷ সেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকায় দেখা মেলে তাঁর স্বাক্ষরেরও৷ সেই মিতালি বাগ এবার নিজের মাটিতে ফিরেছেন দিল্লি সফর শেষে৷ এসেই তাঁর ভিডিও পোস্ট৷ সাথে ছোট্ট ক্যাপশন৷ কাকে উদ্দেশ্য করলেন সাংসদ?

‘ঘন ঘন লিপস্টিকও লাগাই না ঠোঁটে’

দিল্লি থেকে ফিরেই নিজের জমিতে চাষের কাজে নেমে পড়লেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এদিন তাঁর বাড়ি গোঘাটের হাজিপুরে নিজের জমিতে কাস্তে হাতে তিল কাটতে দেখা যায় সাংসদকে।

ফেসবুকে সেই ভিডিও পোস্ট করে সাংসদ লিখেছেন, ‘আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টের ভেতরে ঢুকি না এবং পার্লামেন্টের ভেতরে ঘন ঘন লিপস্টিকও লাগাই না ঠোঁটে, নজর কাড়ার জন্য। আমার পরিচয়—আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যা, আমি তাই’…………।

কিন্তু, কাকে লক্ষ্য করে এই বক্রোক্তি সাংসদের?

গত শনিবার বিদ্রোহী তথা বর্তমানে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের ‘গদ্দার’ বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ কড়া আক্রমণ করে দাবি করেছেন, সবাই দলের টাকা ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তাঁর দল এবং দলীয় প্রতীক ব্যবহার করে ভোটে জিতেছে৷ তারপরে নিজের নিজের মতো সরে পড়েছে৷

বিদ্রোহীদের তালিকায় কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়ার মতোই নাম রয়েছে মিতালি বাগের৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, তবে কি কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের মতো মিতালি বাগ ফেসবুক পোস্টের মাধ্যমে মহুয়া মৈত্রকেই কটাক্ষ করেছেন?

বাংলা খবর/ খবর/কলকাতা/

Rebel MP Mitali Bag: ‘পার্লামেন্টের ভেতরে..ঘন ঘন লিপস্টিক লাগাই না ঠোঁটে,’ মিতালি বাগের নিশানায় কোন সাংসদ? তিল ক্ষেতের ভিডিও করলেন পোস্ট

Post Comment

You May Have Missed