RIL AGM 2026: ‘অসাধারণ কৃতিত্ব’: ১২ বছর পূর্ণ করায় প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন মুকেশ আম্বানির

RIL AGM 2026: ‘অসাধারণ কৃতিত্ব’: ১২ বছর পূর্ণ করায় প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন মুকেশ আম্বানির

Last Updated:

RIL AGM 2026: RIL-এর বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেওয়ার সময় RIL Chairman এবং Managing Director মুকেশ আম্বানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১২ বছর প্রধানমন্ত্রী হিসাবে পূর্ণ করায় ধন্যবাদ জানান, তার পরে জিও-র সাফল্যের প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়।

কী বললেন মুকেশ আম্বানি
কী বললেন মুকেশ আম্বানি

রিলায়্য়ান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে RIL Chairman এবং Managing Director মুকেশ আম্বানি শুরুতেই প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান। তারপরে, তাঁর কথায় উঠে আসে জিও-র সাফল্যের প্রসঙ্গ।

জিও-র সাফল্য নিয়ে মুকেশ আম্বানি বলেন, “জিও (Jio) সফলতার সঙ্গে ১০ বছর পূর্ণ করেছে এবং ভারতের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিপ্লবের প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে, রিলায়েন্স রিটেল (Reliance Retail) ২০ বছর পূর্ণ করে ভারতের সংগঠিত খুচরো ব্যবসার বিপ্লবের অন্যতম পথপ্রদর্শক ও অনুঘটক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই দুই ক্ষেত্রেই আমরা নিরঙ্কুশভাবে এক নম্বর অবস্থান ধরে রেখেছি”।

প্রধানমন্ত্রীর রেকর্ড নিয়ে RIL Chairman এবং Managing Director মুকেশ আম্বানি বলেন, “সমগ্র রিলায়েন্স পরিবারের পক্ষ থেকে, যার মধ্যে আমাদের সকল শেয়ারহোল্ডারও অন্তর্ভুক্ত, আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi-কে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি ভারতের ইতিহাসে সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন”।

গত ছয় বছরে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যার মধ্যে ছিল করোনা মহামারিও। রিলায়্যান্সের চেয়ারম্যান এবং MD মুকেশ আম্বানি গত ছয় বছর ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির ও অনিশ্চয়তাপূর্ণ সময়। কোভিড-১৯ মহামারি, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, সংঘাত ও যুদ্ধ, জ্বালানি বাজারে অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের বিভাজন, পণ্যমূল্যের তীব্র ওঠানামা এবং পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতি—সব মিলিয়ে বিশ্বব্যাপী ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশকে আগের তুলনায় অনেক বেশি অনিশ্চিত ও অপ্রত্যাশিত করে তুলেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ এই সমস্যাগুলিকে আরও বাড়িয়ে দিয়েছে।

Previous post

RIL AGM 2026: চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয়, ইবিআইটিডিএ এবং নিট মুনাফা অর্জন করেছে রিলায়েন্স, জানালেন মুকেশ আম্বানি

Next post

মুকেশ আম্বানির বড় ঘোষণা, এবার শেয়ার বাজারে আসতে চলেছে জিওর আইপিও

Post Comment

You May Have Missed