অবশেষে বিয়ের পিঁড়িতে অভিনেতা অম্বরীশ? পাত্রী কে?

অবশেষে বিয়ের পিঁড়িতে অভিনেতা অম্বরীশ? পাত্রী কে?

কলকাতা: বিয়ের পিঁড়িতে, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তিনি বিয়ে নিয়ে ভাবছেন না কিছুই, কোনও পরিকল্পনাই নাকি নেই তাঁর। তবে শুক্রবার সকালে সমাজমাধ্যমে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) একটি ছবি পোস্ট করে, চমকে দেন সকলকে! সেখানে দেখা যায়, বিবাহবাসরে বসে রয়েছেন অম্বরীশ, পাশে নববধূও! সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে কৌশিক জানান, সবাইকে নিমন্ত্রণ করে নয়, গোপনেই বিয়ে সেরেছেন সকলের প্রিয় অভিনেতা, অম্বরীশ। কারণ এই বিয়ে নাকি মানতে চাননি অম্বরীশের পরিবারের কেউই। কৌশিক নিজেই নাকি দাঁড়িয়ে থেকে অম্বরীশের বিয়ে দিয়েছেন! আসলে বিষয়টা কী?

গোপনে বিয়ের পিঁড়িতে অম্বরীশ! সবটা ফাঁস করলেন কৌশিক!

সোশ্যাল মিডিয়ায় আজ অম্বরীশের বিয়ের ছবি পোস্ট করে কৌশিক লিখেছেন, ‘এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি, সেটা মেনে নিতে হচ্ছে। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করব ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।’ এরপরে এই পোস্ট নিজের প্রোফাইল থেকে শেয়ার করে নেন অম্বরীশও। তিনি লেখেন, ‘বিয়েটা হয়েই গেল।’ এরপরেই কৌশিক, অম্বরীশকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। অম্বরীশের নতুন জীবনের জন্য শুভেচ্ছায় ভাসছেন তিনি! 

কিন্তু সত্যিটা কী? সত্যিই কী সবার অলক্ষ্যে সাত পাকে বাঁধা পড়লেন অম্বরীশ? পরিচালক বা অভিনেতা, কেউ এই বিষয়টা খোলাখুলি না বললেও, যাঁরা বিনোদন দুনিয়ার খবর রাখেন, তাঁরা জানেন, এটা গোটাটাই একটা প্রচার-কৌশল! সামনেই মুক্তি পাচ্ছে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা। ‘অর্ধাঙ্গিনী ২’। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসানকে। এর আগে, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি দর্শকদের ভালবাসা পেয়েছিল। আর এবার সেই সিনেমারই সিক্যুয়াল আনতে চলেছেন কৌশিক। ‘অর্ধাঙ্গিনী’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অম্বরীশকে। এই ছবি ইঙ্গিত দিচ্ছে, দ্বিতীয় ভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চলেছেন তিনি। এই অংশে দেখানো হবে অম্বরীশের বিয়ের গল্প! কৌশিক ইঙ্গিত দিয়েছেন, ১০ জুলাই এই ছবি নিয়ে বিশদ জানানো হবে।

আরও পড়ুন: Suman-Prosenjit Controversy: ‘সমস্ত আইনত, সব লিখিত রয়েছে…’, প্রসেনজিৎ-সুমন বিতর্কে এবার মুখ খুলল প্রযোজনা সংস্থা! কী বললেন যীশু?

 

Post Comment

You May Have Missed