ভোট-পরবর্তী হিংসার মামলায় শেষ রক্ষা হল না, গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা

ভোট-পরবর্তী হিংসার মামলায় শেষ রক্ষা হল না, গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  জেলায় জেলায় জনরোষের মুখে পড়ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা।  এবার ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়

আরও পড়ুন, শোভনদেব নন, বিরোধী দলনেতা ঋতব্রতই, হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল

সম্প্রতি একটি জায়গা নিয়ে এক ব্যাক্তিকে হুমকি দেওয়ার অভিযোগও উঠে ছিল এই ইন্দ্রজিৎ-এর নামে। তৃণমূল শ্রমিক সংগঠনের টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় (হারু)-কে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইন্দ্রজিৎ ২০নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী। সম্প্রতি একটি জায়গা নিয়ে এক ব্যাক্তি হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল এই ইন্দ্রজিৎ এর নামে। অভিযোগ, ২০২১ সালে বিজেপি নেতা সুনীল সাঁতরার উপর হামলা, তাঁর বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ইন্দ্রজিৎ রায়ের নাম জড়িয়ে ছিল। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হুগলি জেলার বলাগড় এলাকার একটি বাড়ি থেকে ইন্দ্রজিৎ রায়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে বোলপুরে নিয়ে আসা হয়েছে। তাকে বোলপুর আদালতে তোলার কথা।

উত্তর ২৪ পরগনা থেকে বীরভূম। জেলায় জেলায় জনরোষের মুখে পড়ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা। কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কোথাও আবার ধৃত তৃণমূল নেতাদের দেখেই উঠছে চোর চোর স্লোগান। কেউ কাটমানি-দোষে দোষী, কারোর বিরুদ্ধে উঠেছে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। পালা বদলের রাজ্যে এবার তাদের মধ্যেই কেউ গ্রেফতার হচ্ছেন, কেউ পড়ছেন ডিম-বিক্ষোভের মুখে, জেলায় জেলায় দেখা যাচ্ছে কার্যত একই ছবি। উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন যুব তৃণমূলের সভাপতি সুরঞ্জন মালাকার। তৃণমূল পরিচালিত মামুদপুর পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবার, শিবদাসপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে, ধৃত তৃণমূল নেতাকে ঘিরে আছড়ে পড়ে বিক্ষোভ। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এই জেলারই কাঁচরাপাড়ায় তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল দাশগুপ্ত। থানায় নিয়ে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। ওঠে ‘চোর চোর’ স্লোগান।
 
বীজপুর মণ্ডল বিজেপি সভাপতি তুষার দাস বলেন, এই যে ব্যাগে করে টাকা নিচ্ছে।  কাটমানি ছাড়া তো অন্যকিছু হবে না। তোলাবাজি ছাড়া তো আর কিছু তো হবে না। ১২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে উনি দিবা আলোতে পয়সা নিচ্ছে। আমরা খবর পেয়েছি সাড়ে ৩ লক্ষ টাকা।  টাকা নিয়েছে মানে নিশ্চয়ই কোনও কাজের জন্য, কোনও কাজ করিয়ে দেব, কিংবা কিছু করে দেব। তার জন্য টাকা নিয়েছে। মধ্যমগ্রামে আবার কাটমানি ফেরতের দাবিতে, তৃণমূল কাউন্সিলর ও INTTUC নেতা সুকুমার মণ্ডলের বাড়ির সামনে শুরু হল প্রবল বিক্ষোভ।অভিযুক্ত নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম। টোটো চালক অসীম পাল বলেন, আমরা পয়সা ফেরত পাওয়ার জন্য এখানে এসেছি। টোটো না চালালে আমাদের সংসার চলে না। আমাদের ৩০ হাজার টাকা করে নিয়েছে।  আমার কাছ থেকে নিয়েছে সুকুমার মণ্ডল। বিজেপি নেতাকে মারধর, তাঁর বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন INTTUC নেতা ইন্দ্রজিৎ রায়। ধৃত INTTUC নেতার স্ত্রী বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা সহ এক ব্যক্তিকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

Post Comment

You May Have Missed