অরূপ বিশ্বাসের পরে এবার অ্যাকাউন্ট বন্ধে পুলিশকে চিঠি বিদ্রোহী বিধায়কদের, পুলিশের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতার ব্লক

অরূপ বিশ্বাসের পরে এবার অ্যাকাউন্ট বন্ধে পুলিশকে চিঠি বিদ্রোহী বিধায়কদের, পুলিশের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতার ব্লক

Last Updated:

প্রসঙ্গত, মেসি কাণ্ডে বৃহস্পতিবার সকাল ৯টা বেজে ৫৬ মিনিট নাগাদ একটি কালো কাচের গাড়িতে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পুলিশের পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী দল আগাম থানায় উপস্থিত ছিলেন। কার্যত বার বার হাজিরা দেওয়া এড়ানোর পর পুলিশের কড়া মনোভাবেই হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অরূপ বিশ্বাস।

পুলিশের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতার ব্লক
পুলিশের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতার ব্লক

কলকাতা: বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দিয়ে সেই শাখায় থাকা তৃণমূলের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার আবেদন জানিয়েছিলেন অরূপ। চিঠিতে নিজেকে তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ বলে দাবিও করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাসের চিঠিকে আগেই সমর্থন জানিয়েছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়। এবার তৃণমূলের নানা অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করতে পুলিশের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতার ব্লক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিধাননগর পুলিশ কমিশনারেটে চিঠি দিয়ে জানানো হয়েছে, সেই এলাকায় কোনও ব্যাঙ্কে যদি তৃণমূলের অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে যেন লেনদেন না হয়।

সূত্রের খবর চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোন এলাকায় কোন ব্যাঙ্কে তৃণমূলের কী কী অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টগুলি আপাতত ‘ফ্রিজ়’ করে রাখা হোক।  দলে টানাপড়েনের কারণ দেখিয়ে ওই অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধের আবেদন জানানো হয়েছে। পুলিশের কাছে চিঠিতে নিজেদের আসল তৃণমূল বলেও দাবি করেছেন ঋতব্রতপন্থী এই বিধায়কেরা।

একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি আছেন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন “আমি এখন কিছু বলব না।” তৃণমূলের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করতে বলেছেন কেন? প্রশ্নের জবাবে প্রাক্তন বিধায়কের দাবি, কোষাধক্ষ্য পদ থেকে তাঁকে দল সরিয়ে দিয়েছে দল। তিনি জানান, এই প্রসঙ্গে পরে সাংবাদিক বৈঠক করে সব জানাবেন তিনি। অন্যদিকে এদিন মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর উত্তর ছিল “বিচারাধীন বিষয়। আমি এখন কিছু বলব না, পরে সব বলব। মেসির খেলা দেখা প্রসঙ্গেও একই ভাবে প্রশ্ন এড়িয়ে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, “আমি এখন কিছু বলব না।” তবে বারবারই এই সময় তিনি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করেন তাঁর ছবি প্রকাশ না করার জন্য।

বাংলা খবর/ খবর/কলকাতা/

অরূপ বিশ্বাসের পরে এবার অ্যাকাউন্ট বন্ধে পুলিশকে চিঠি বিদ্রোহী বিধায়কদের, পুলিশের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতার ব্লক

Previous post

আপাতত শান্তি পশ্চিম এশিয়ায় ! এরই মধ্যে LPG নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র, সরবরাহ নিয়ে বার্তা

Next post

Ayushman Bharat Card: রেশন কার্ড এই ‘২’ ধরনের হলে ‘আয়ুষ্মান’-এর সুবিধা পাবেন না, ৫ লক্ষের স্বাস্থ্যবীমা পেতে কোন ‘৩’ কার্ড থাকতেই হবে? শর্ত মিলিয়ে দেখে নিন

Post Comment

You May Have Missed