West Bardhaman News: পাথরে ধাক্কা লেগে নৌকায় জল ঢুকছিল হু-হু করে, মাইথনে চরম বিপদে ১৪ পর্যটক! দেবদূতের মতো বাঁচালেন মাঝিরা

West Bardhaman News: পাথরে ধাক্কা লেগে নৌকায় জল ঢুকছিল হু-হু করে, মাইথনে চরম বিপদে ১৪ পর্যটক! দেবদূতের মতো বাঁচালেন মাঝিরা

Last Updated:

West Bardhaman News: মাইথন জলাধারে ১৪ পর্যটক মেতে উঠেছিলেন নৌকাবিহারে। গন্তব্য ছিল অত্যন্ত জনপ্রিয় সবুজ দ্বীপ। কিন্তু মাঝপথে নেমে এল বিশাল বিপদ। পাথরে ধাক্কা লেগে নৌকায় জল ঢুকতে শুরু করল হু-হু করে। ঘটনার পরেই প্রাণভয়ে চিৎকার করতে শুরু করেন পর্যটকরা। সেসময় দেবদূতের মতো হাজির হয়ে অন্যান্য মাঝিরা পর্যটকদের প্রাণ রক্ষা করেছেন।

মাইথন জলাধারে সবুজ দ্বীপ যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন পর্যটকরা
মাইথন জলাধারে সবুজ দ্বীপ যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন পর্যটকরা

মাইথন জলাধার ভ্রমণে গিয়েছিলেন বেশ কয়েকজন। শিশু এবং মহিলা-সহ ১৪ জনের একটি পর্যটক দল একটি নৌকায় চেপে রওনা দিয়েছিল জনপ্রিয় সবুজ দ্বীপের উদ্দেশ্যে। কিন্তু এই মুহূর্তে মাইথনে জলের স্তর স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। সবুজ দ্বীপের কাছাকাছি পৌঁছাতেই জলের নিচে লুকিয়ে থাকা এক বিশাল পাথরের চাঙড়ে সজোরে ধাক্কা মারে পর্যটক বোঝাই নৌকাটি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

উদ্ধারকারী মাঝিরা জানান, ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমে আতঙ্কিত যাত্রীদের শান্ত করার চেষ্টা করি। কারণ সবাই ভয় পেয়ে নৌকার একপাশে চলে এলে ওটা দ্রুত উল্টে যেত। মাঝিদের এই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা আর নিখুঁত উদ্ধারকাজের জোরেই একে একে ১৪ জন পর্যটককে অক্ষত অবস্থায় পাড়ে ফিরিয়ে আনা সম্ভব হয়। তাহলে বড়সড় বিপদে পড়তে হত সকলকে।

Post Comment

You May Have Missed