TMC Ananya Banerjee Property: মাসে ১০ হাজার ভাতায় কীভাবে মাথা তুলল অনন্যার সন্তোষপুরে ‘লাক্সারি’ বাড়ি, কত টাকার মালিক কাউন্সিলর? আয়ের উৎস নিয়ে ধোঁয়াশা

TMC Ananya Banerjee Property: মাসে ১০ হাজার ভাতায় কীভাবে মাথা তুলল অনন্যার সন্তোষপুরে ‘লাক্সারি’ বাড়ি, কত টাকার মালিক কাউন্সিলর? আয়ের উৎস নিয়ে ধোঁয়াশা

Last Updated:

TMC Ananya Banerjee Property: সন্তোষপুরে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাড়ি ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক। তাঁর আয়ের উৎস, সম্পত্তির প্রকৃত মূল্য এবং কীভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।

সন্তোষপুরে অনন্যার বিলাসবহুল বাড়ি
সন্তোষপুরে অনন্যার বিলাসবহুল বাড়ি

কলকাতাঃ ‘এ যেন রাজপ্রাসাদ!’ সন্তোষপুরে তৃণমূল কাউন্সিলরের বিলাসবহুল বাড়ি দেখলে যে কেউ মনে মনে এ কথাই বলেন। বাড়ির সামনেই শোভা পায় বিশাল হাতির মাথা, তার উপরে তৈরি হয়েছে ‘লাক্সারি’ বাড়ি। সন্তোষপুর এভিনিউয়ের ১৭৫/১, এই বাড়িতেই বসবাস কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগে নির্মিত এই বাড়ির জায়গায় আগে একটি দোতলা বিয়েবাড়ি ছিল। সেখানেই ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে এই ইমারত। এলাকায় অবশ্য এই বাড়ির পরিচিতি ‘হাতি বাড়ি’ নামে।

স্থানীয়দের দাবি, বাড়ি তৈরির পর থেকে তার সাজসজ্জা চলেছে দীর্ঘদিন। বাড়িতে অত্যাধুনিক সমস্ত ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। দামি মার্বেলে মোড়া চারতলা বাড়িতে ওঠা-নামার জন্য রয়েছে লিফট, একটি গ্লাস রুম অর্থাৎ কাচ দিয়ে ঘেরা ঘরও রয়েছে। এছাড়া দামী আসবাবপত্র, বিলাসবহুল পরিকাঠামো কী নেই…!

আরও পড়ুনঃ ৩ দিন লেটে একদিনের CL কাটা, বিজ্ঞপ্তি জারির পর প্রথমদিনে কী করলেন নবান্নের কর্মী-আধিকারিকরা! জানুন

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারি মাসে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘বেআইনি’ ভাবে বাড়ি তৈরির অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। অভিযোগের পাশাপাশি বেশ কিছু নথিও পেশ করেন সজল। তাঁর দাবি, মিনু রানি ভাওয়াল নামে এক মহিলার থেকে দোতলা বাড়িটি কেনেন অনন্যা ও তাঁর পরিবার। তার পর নতুন বাড়ি তৈরি করে সেটিকে পাঁচতলা করা হয়। এরপর বাড়ির পিছনের জমিটি কিনে সেখানেও আরও একটি পাঁচতলা বাড়ি তৈরি করে সামনের বাড়িটির সঙ্গে যুক্ত করা হয়েছে। যদিও সেই অভিযোগের নিষ্পত্তি এখনও হয়নি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC Ananya Banerjee Property: মাসে ১০ হাজার ভাতায় কীভাবে মাথা তুলল অনন্যার সন্তোষপুরে ‘লাক্সারি’ বাড়ি, কত টাকার মালিক কাউন্সিলর? আয়ের উৎস নিয়ে ধোঁয়াশা

Previous post

ভিন্নমত কুণালের, সই জালিয়াতিকাণ্ডে বিপদ বাড়ছে অভিষেকের ? সমীক্ষার সিংহভাগ মানুষ বলছেন এই…

Next post

PM Surya Ghar Muft Bijli Yojana : কমবে আপনার বিদ্যুতের খরচ ? এই যোজনায় কী কী বিশেষ সুবিধা পাবেন ? কীভাবে আবেদন করবেন জেনে নিন

Post Comment

You May Have Missed