Helmet Demand: হলটা কী! আচমকা শান্তিপুরে হু হু করে বাড়ল হেলমেটের চাহিদা, খুশি ব্যবসায়ীরা

Helmet Demand: হলটা কী! আচমকা শান্তিপুরে হু হু করে বাড়ল হেলমেটের চাহিদা, খুশি ব্যবসায়ীরা

Last Updated:

Helmet Demand: শান্তিপুর ও তার সংলগ্ন এলাকাগুলিতে রাতারাতি বৃদ্ধি পেয়েছে হেলমেটের চাহিদা। আগে যেখানে চালকদের সচেতন করতে বেগ পেতে হত, এখন সেখানে চালকরা নিজেরাই দোকানে গিয়ে গুণমান দেখে হেলমেট সংগ্রহ করছেন। কেন এমনটা ঘটল?

+

শান্তিপুরে রাস্তার ধারে ঢেলে বিক্রি হচ্ছে হেলমেট

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: পথ নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে শান্তিপুর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে হেলমেট ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে হেলমেটের বাজার এবং মোটরসাইকেল শোরুমগুলির বিক্রির উপর। এক সময় যেখানে বহু চালক হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতেন এবং ফুটপাথের দোকান থেকে নিম্নমানের হেলমেট কেনার প্রবণতা ছিল, বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলেছে। অধিকাংশ ক্রেতাই এখন অনুমোদিত শোরুম ও স্বীকৃত বিক্রেতাদের কাছ থেকে মানসম্পন্ন হেলমেট কিনতে আগ্রহী হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে কড়া জরিমানা, পুলিশের নিয়মিত নজরদারি এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারের ফলেই হেলমেটের চাহিদা বেড়েছে। শান্তিপুরের একটি বাইক শোরুমের ম্যানেজার শিবশঙ্কর প্রামাণিক জানান, আগের তুলনায় এখন অনেক বেশি মানুষ শুধুমাত্র হেলমেট কেনার উদ্দেশ্যে শোরুমে আসছেন। তিনি বলেন, “নতুন বাইক ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী আমরা এক বা দুটি হেলমেট দিয়ে থাকি। তবে বর্তমানে আলাদাভাবে হেলমেট কেনার গ্রাহকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।” তিনি সাধারণ মানুষকে নিজের নিরাপত্তার স্বার্থে সর্বদা আইএসআই চিহ্নযুক্ত ও উন্নত মানের হেলমেট ব্যবহারের পরামর্শ দেন।

আরও পড়ুন: বাঁকুড়ার সরকারি দফতরে নয়া বিধায়কের ‘সারপ্রাইজ ভিজিট’-এ তুলকালাম, উধাও আধিকারিক, যোগাযোগ হল ফোনেও

মোটরসাইকেল চালকদের মধ্যেও সচেতনতার প্রভাব স্পষ্ট। আরংঘাটার বাসিন্দা গোকুল হালদার জানান, কাজের সূত্রে নিয়মিত হাইরোডে যাতায়াত করলেও তিনি কখনও হেলমেট ছাড়া বের হন না। তাঁর মতে, পুলিশের কড়া চেকিংয়ের ফলে হেলমেটবিহীন চালকের সংখ্যা কমেছে এবং সড়ক দুর্ঘটনা রোধে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সামগ্রিকভাবে চালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মত, জীবন রক্ষায় হেলমেট ব্যবহারের বিকল্প নেই। তাই পথ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থান ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।

Previous post

Coochbehar TMC Leader: রাগে ফুঁসছেন এলাকার মহিলারা, জনরোষ থেকে বাঁচতে খাটের তলায় লুকোলেন কোচবিহারের তৃণমূল নেতা! গ্রেফতার করল পুলিশ

Next post

ব্যাঙ্ক থেকে এই পরিমাণ টাকা তুললেন কি নজর পড়বে আয়কর দফতরের? কী বলছে আইন

Post Comment

You May Have Missed