‘তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে…’, কী বলছেন মন্ত্রী তাপস রায়

‘তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে…’, কী বলছেন মন্ত্রী তাপস রায়

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এবছরের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়। তারপর প্রোটেম স্পিকারের পদেও আসীন হয়েছেন তিনি। আর এবার মন্ত্রী পদে শপথ নিলেন তাপস রায়। 

মন্ত্রী পদে শপথ নেওয়ার পর তাপস রায় বলছেন, ‘তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, বিজেপির সরকার প্রতিষ্ঠিত করাই ছিল আমার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্খা সবই। সেই ইচ্ছা, আকাঙ্খা আমার পূরণ হয়েছে। প্রায়োরিটি মুখ্যমন্ত্রী এবং দল যেমন চাইবেন, তেমন হবে। প্রায়োরিটি সাংঘাতিক। কারণ যেখানে ছেড়ে গিয়েছে, সেখান থেকে টেনে তোলা কঠিন কাজ। কিন্তু মানুষ আমাদের উপর আস্থা, ভরসা রেখেছেন। সুতরাং সেই কঠিন কাজটাও আমাদের করতে হবে।’ সেই সঙ্গে তাপস রায় জানিয়েছেন যে, বুধবার ৩ জুন ক্যাবিনেট মিটিং রয়েছে। সেই দিনই দফতর ঘোষণা করা হবে মন্ত্রীদের। 

‘এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি’, মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন কলিতা মাঝি

অশোক দিন্দা, পূর্ণিমা চক্রবর্তী, বিশাল লামা, উমেশ রাই, আনন্দময় বর্মন, অমিয় কিস্কু, সুমনা সরকার, কলিতা মাঝি, দিবাকর ঘরামি, ভাস্কর ভট্টাচার্য, গার্গী দাস ঘোষ, দীপঙ্কর জানা, কৌশিক চৌধুরী, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, নাদিয়ার চাঁদ বাউড়ি, জোয়েল মুর্মু, বিরাজ বিশ্বাস – প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই ১৯ জন। 

‘খুব ভাল লাগছে, দায়িত্ব পালন করতে হবে, কারওর উপর রাগ নেই, সবাইকে ক্ষমা’, বলছেন রাজ্যের নতুন মন্ত্রী অর্জুন সিং

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। আজ শপথ নিলেন রাজ্যের মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী। বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল। 

‘আমার বিধানসভার জন্য প্রথম কাজ ছিল হাসপাতাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল… মানুষের জলের খুব অসুবিধা ছিল… যখন বিধায়ক ছিলাম, তখন এটা ছিল আমার প্রতিশ্রুতি। এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি’, মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি। এখন কলিতা শুধু আর বিধায়িকা নিন, তিনি রাজ্যের মন্ত্রীও বটে। আজ ১ জুন লোকভবনে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন কলিতা মাঝি। 

Previous post

FD-কে টেক্কা দিচ্ছে পোস্ট অফিস, এই স্কিমে টাকা রাখলে কেবল সুদে থেকেই মিলবে ৫.৫ লাখ টাকা

Next post

Suvendu Adhikari: ‘সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা’, সই-জাল কাণ্ডে তৃণমূলকে চরম খোঁচা শুভেন্দুর, কঠোর ব্যবস্থা নেব, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Post Comment

You May Have Missed