Shankar Ghosh: সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় নাম? আজই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন শিলিগুড়ির বিধায়ক

Shankar Ghosh: সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় নাম? আজই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন শিলিগুড়ির বিধায়ক

রাজনৈতিক মহলের অন্দরে জোর জল্পনা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তরবঙ্গ এবারে পেতে চলেছে আরও দুই পূর্ণ মন্ত্রী৷ জল্পনায় শোনা যাচ্ছে শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাঁওয়ের নাম৷ রবিবার শিলিগুড়ি থেকে রওনাও দিতে দেখা যায় শঙ্কর ঘোষকে৷ যদিও তাঁর দাবি, এই সফরের সঙ্গে মন্ত্রিত্বের কোনও সম্পর্ক নেই৷এদিন কলকাতার উদ্দেশে যাত্রা শুরুর আগে শঙ্কর ঘোষ বলেন, ‘‘আমি কলকাতায় যাচ্ছি দলীয় কাজে। এর সঙ্গে মন্ত্রিত্বের কোনও সম্পর্ক নেই। অনেক নতুন নতুন বিধায়ক এসেছেন। তাঁদের সঙ্গে কথা হবে। কাল শপথ আছে।’’মন্ত্রিত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে শঙ্কর ঘোষ বলেন, ‘‘মন্ত্রিত্ব নিয়ে দল জানাবে। এবারে উত্তরবঙ্গ থেকে বঞ্চনার যে শব্দটা ইরেজার দিয়ে মুছে ফেলার যে দায়িত্ব সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দিয়েছেন৷ আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই শব্দটা মুছতে আমরা বদ্ধ পরিকর৷’’

Post Comment

You May Have Missed