কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD

কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD

কলকাতা: আজ ও আগামীকাল দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। তবে সেই সুযোগ সব জেলার জন্য নয়।  কাল থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?

IMD সূত্রে খবর, আজ থেকে আগামী ৫ তারিখ অবধি দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। তবে পয়লা জুন দক্ষিণবঙ্গে খুব ভারী বর্ষণের কোনও সম্ভাবনার কথা সেভাবে নেই। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। আজ মূলত ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। 

Post Comment

You May Have Missed