মাসে ঠিক কত টাকা কোথায় রাখলে ১ কোটি টাকার তহবিল তৈরি হবে?
কলকাতা: বর্তমানে মূল্যবৃদ্ধি রোজ বেড়েই চলেছে। আর সেই কথা মাথায় রেখেই অবসর জীবনের জন্য বড় অঙ্কের একটা তহবিল তৈরি করা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ১ কোটি টাকার একটা তহবিল যদি তৈরি করা যায়, তাহলে আগামীর দিনগুলো অনেক সহজ হয়ে যায়। তবে, অনেক মানুষই মনে করেন, এমন একটা তহবিল তৈরি করতে গেলে হয়তো অনেক টাকার বিনিয়োগ প্রয়োজন। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি নিয়মিত বিনিয়োগের মাধ্যমে এই লক্ষ্য পূরণ করা সম্ভব।
আরও পড়ুন: ৫ লক্ষ টাকারও কমে নতুন টিয়াগো ইভি, পেট্রোল গাড়ির বিকল্প হতে পারে এই বৈদ্যুতিক হ্যাচব্যাক
কোনও ব্যক্তি যদি মাসে ৫০ হাজার টাকা উপার্জন করেন, তাহলে তিনি প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন ১৫ হাজার টাকার মতো। আর যদি SIP-তে ১২ শতাংশ রিটার্ন আসে, তাহলে মাত্র ১৮ বছরেই তিনি ১ কোটি টাকার তহবিল তৈরি করে ফেলতে পারবেন। আর এই টাকা ৫ কোটিতে পৌঁছাতে সময় লাগবে মোট ৩১ বছর।
আর যদি তিনি কোনও স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেন, যেখানে বছরে গড়ে ১৮ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে, তাহলে ১৪ বছরেই কিন্তু ১ কোটি টাকা জমিয়ে ফেলবেন।
আরও পড়ুন: টাটার ছোঁয়ায় নতুন জিপের নতুন SUV, ভারতে বাজার বাড়াতে বড় পরিকল্পনা স্টেলান্টিসের
তবে, কোনও ব্যক্তি যদি মনে করেন, মোটামুটি ৩০ বছর সময় নিয়ে তিনি এই ১ কোটি টাকা জমাতে চান, তাহলে মাসিক ৩ হাজার ২৫০ টাকা করে জমালেই কিন্তু তিনি ১ কোটি টাকার একটা তহবিল তৈরি করে ফেলতে পারবেন। যদিও বেঞ্চমার্কের মতো বছরে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেলে, তবেই এই হিসাব ঠিক দাঁড়াবে।
এবার কেউ যদি স্টেপ আপ এসআইপি করেন, তাহলে মাসে মাত্র ১ হাজার ৩০০ টাকা থেকে শুরু করলেই হবে। এবং প্রতি বছরে ১০ শতাংশ স্টেপ আপ করলে বছরে ১২ শতাংশ সুদের হারে ৩০ বছরেই ১ কোটির বেশি টাকা জমিয়ে ফেলা সম্ভব। আর সেই কারণেই স্টেপ আপ SIP করা সব থেকে সুবিধাজনক।
এবার কোনও ব্যক্তি যদি প্রতি মাসে ৫ হাজার টাকা করে জমানো শুরু করেন, তাহলে মাত্র ১২ শতাংশ সুদের হারে ১০ শতাংশ স্টেপ আপ করলে ৩০ বছর পর ওই ব্যক্তির মোট ৪ কোটি টাকার মতো জমে যাবে।
বিশেষজ্ঞদের মতে, অবসর পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় ও ধারাবাহিকতা। যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যায়, তত বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকে। তাই কম বয়স থেকেই নিয়মিত SIP শুরু করলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হতে পারে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Post Comment