কলেজের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

কলেজের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

TMC Leader Arrested: ভোটের আগে বাজকুল কলেজের সামনে বোমাবাজি ও বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল এবছরের বিধানসভা নির্বাচনে খেজুরিতে তৃণমূলের প্রার্থী হওয়া রবীন্দ্রচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। এবার গ্রেফতার হয়েছে ২০২৬ সালের নির্বাচনে খেজুরি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হওয়া রবীনচন্দ্র মণ্ডল। ধৃত ব্যক্তি ভগবানপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলে জানা গিয়েছে। কলকাতার আনন্দপুর থানা এলাকায় গা-ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা, এমনটাই খবর পুলিশ সূত্রে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রবীনচন্দ্র মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। 

Post Comment

You May Have Missed