CM Suvendu Adhikari: প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি, ভবানীপুরে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

CM Suvendu Adhikari: প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি, ভবানীপুরে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Last Updated:

CM Suvendu Adhikari: দুর্যোগে মৃত নাগরিকের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দিলেন নিজে হাতে।

ভবানীপুরে মৃতের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)
ভবানীপুরে মৃতের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

কলকাতা: গত শুক্রবার দুপুরে দক্ষিণবঙ্গজুড়ে যে দুর্যোগ নেমেছিল, তার বলি হয়েছেন সাতজন। কোথাও বিদ্যুৎস্পৃষ্ট, কোথাও বজ্রপাতে মৃত্যু হয়েছে তাঁদের। আর সন্ধ্যাবেলায় এমন পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার দ্রুতগতিতে কাজ করছে বলে জানিয়ে নিহতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার ভবানীপুরের বাসিন্দা মৃত প্রবীণ ঠাকুরের পরিবারের হাতে ক্ষতিপূরণের আর্থিক সাহায্য নিজে হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ‘গতকাল ২৯ মে প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারানো সহনাগরিক, ভবানীপুর বিধানসভার বাসিন্দা শ্রী প্রবীণ কুমার ঠাকুরের পরিবারের হাতে আজ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক তুলে দিলাম।’

তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক ক্ষতি কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা রইল। রাজ্য সরকার সর্বদা তাঁদের পাশে রয়েছে। প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করি এবং পরম করুণাময় ঈশ্বর শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস প্রদান করুন এই প্রার্থনা করি।’

শুক্রবারই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। আর্থিক সাহায্য পাবেন আহতরাও। তবে তাঁদের চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে চিকিৎসার সমস্ত ভার গ্রহণ করছে। এমনই জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলি মেরামত এবং অন্যান্য সহায়তাও করবে রাজ্য সরকার।

পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন বছর পঁচিশের শেখ রহমতউল্লা, ছাপ্পান্নর চৈতন ধীবর ও ৪৬ বছরের নিমাই গড়াই। এছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পুরুলিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গোটা নজরদারি করছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়া বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ও আধিকারিকরাও পর্যালোচনা করছেন। শুভেন্দু অধিকারী আরও জানান, আসন্ন দুর্যোগের মরশুমে যেসব জায়গায় বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, সেসব খতিয়ে দেখে আগাম সুরক্ষা ব্যবস্থা নেবে রাজ্য সরকার।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/

CM Suvendu Adhikari: প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি, ভবানীপুরে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Post Comment

You May Have Missed