‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন’ শুভেন্দুর আক্রমণের পাল্টা অভিষেক

‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন’ শুভেন্দুর আক্রমণের পাল্টা অভিষেক

Abhishek Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, জেঠু থেকে দাদু হবে’, শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব অভিষেকের। ‘আমি যদি না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তারই পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে, কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। যবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিঁদুর করবে। অপারেশন বেঙ্গল, মানে কী, এমএলএ কেনাবেচা করবে। বন্ধু তোমার কথায়, তোমাকে বলি… তুমি যে বলেছ, দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন। ৩৪ বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝ, আমার কিছু করার নেই, তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে, তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো। লড়ো। করতে পারলে করো। লড়তে পারলে লড়ো। আর ধরতে পারলে ধরো। নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি যত আঘাত করবে, তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে।’ 

এর পাশাপাশি ‘২৬- এর নির্বাচন নিয়েও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এর আগে ২০২১ সালে বিজেপির চাকা ৭৭- এ আটকে গিয়েছিল। আর ২০২৬ সালের নির্বাচনের ৫০- এর নীচে নেমে যাবে বিজেপির সিট। এদিন সাতগাছিয়ার সভায় ‘নিঃশব্দ বিপ্লব’ রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন অভিষেক। ডায়মন্ড হারবারে কী কী কাজ হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে এখানে, সেকথাও জানিয়েছেন তৃণমূল সাংসদ। এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেছেন, তারা তাদের শাসিত একটা রাজ্যেও যদি লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে পারে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বিজেপি বলেছে তারা ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। অভিষেকের কথায়, এর অর্ধেক অর্থাৎ দেড় হাজার, ১৫০০ টাকা দিলেই হবে। কিন্তু একটা রাজ্যে করে দেখাক বিজেপি। 

Previous post

Inspiration: আজন্ম নেই দু’ হাত, পায়ের আঙুলে চক ধরে লেখেন ব্ল্যাকবোর্ডে…উজান স্রোতে পাড়ি দিয়ে গত এক দশক ধরে প্রধানশিক্ষকের দায়িত্বে জগন্নাথ

Next post

ইরানি শিশুকে সজোরে আছাড়, মস্কো বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা, একরত্তি এখন কোমায়, পরিচয় জেনেই কি?

Post Comment

You May Have Missed