পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু, ছাদেই মিলল নোট ! লেখা….তবে কি?

পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু, ছাদেই মিলল নোট ! লেখা….তবে কি?

কলকাতা : বুধবার দুপুরে টলিউডে শোকের ছায়া।  গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু ঘটল প্রবাদপ্রতিম পরিচালক অনীক দত্তের। ভয়ঙ্কর ভাবে মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। চারিদিকে ছড়িয়ে ছিল চাপ চাপ রক্ত। গুরুতর আহত অবস্থায় পরিচালক অনীক দত্তকে (Anik Dutta) নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, এই ফ্ল্যাটে থাকতেন তাঁর স্ত্রী  সন্ধি দত্ত। সেই ফ্ল্যাটের ছাদ থেকে পড়েই মারা যান তিনি।                        

পরিচালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।   কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর খবর আসে। কীভাবে মৃত্যু, তা নিয়ে জল্পনা অব্যাহত। ইতিমধ্যেই তাঁর বাড়িতে পৌঁছায় পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পুলিশ সূত্রের খবর, ভূতের ভবিষ্যতের পরিচালকের যে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটেছে, সেখানেই মিলেছে ‘নোট’। সেখানে নাকি লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এর থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে, তাহলে কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল খোদ পরিচালকেরই ? প্রশ্ন উঠছে।                      

সূত্রের খবর, বেলা সাড়ে ৩টে নাগাদ অনীক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে । অনীক দত্তের একমাত্র মেয়ে ঐশী দত্ত থাকেন মুম্বইয়ে। তিনিও কলকাতায় আসছেন বলে খবর। এদিন দুঃসংবাদ পেয়েই ঘটনাস্থনে পৌঁছে যান টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা। 

বুধবার দুপুরে এই দুঃসংবাদে বাকরুদ্ধ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বিজ্ঞাপন জগতে দীর্ঘদিন কাজের সূত্রেই নিজের আলাদা পরিচিতি
তৈরি করেছিলেন অনীক দত্ত। তারপর ২০১২-য় মুক্তি পায় তাঁর প্রথম বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ। আর প্রথম ছবিতেই বাজিমাত। কমেডির মোড়কে সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে নিজের ধারণা স্পষ্ট করে দিয়েছিলেন চিত্রনাট্যে। তাঁর সিনেমায় সত্যজিৎ রায়ের গভীর প্রভাব আছে। সত্যজিতের সিনেমাই ছিল তাঁর অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণা থেকেই ২০২২-এ তিনি বানিয়েছিলেন ‘অপরাজিত।’ সেই ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কামাল।  শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোটগল্প অবলম্বনে ‘আশ্চর্য প্রদীপ’, সাসপেন্স-থ্রিলার ‘মেঘনাদ বধ রহস্য’, ভবিষ্যতের ভূত, রমাপদ চৌধুরীর লেখা গল্প ছাদ অবলম্বনে ‘বরুণবাবুর বন্ধু’…নিজের সবকটি সিনেমাতেই একটা স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন অনীক দত্ত। গতবছর মুক্তি পায় অনীক দত্তর শেষ ছবি  ‘যত কাণ্ড কলকাতাতেই’। মগজাস্ত্রে শান দেওয়ার ভরপুর রসদ ছিল তাঁর সেই ছবিতে। 

 

Previous post

অনীক দত্তের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, ‘গার্জেন হারালাম…’

Next post

লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ‘ট্রান্সফার’ হয়েছে তো…? এইভাবে ‘স্ট্যাটাস’ চেক করুন, দেখে নিন ১০ স্টেপ

Post Comment

You May Have Missed