কোয়ালিফায়ার ১-এ কোহলি আউট হতেই ভাইরাল অনুষ্কার প্রতিক্রিয়া, কী এমন করলেন কোহলি-ঘরণী?

কোয়ালিফায়ার ১-এ কোহলি আউট হতেই ভাইরাল অনুষ্কার প্রতিক্রিয়া, কী এমন করলেন কোহলি-ঘরণী?

ধর্মশালা: আইপিএলের মঞ্চে ১৮ মরশুমের অপেক্ষা শেষে গত বছরই নিজেদের প্রথম খেতাব জিতে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ মরশুমে কোয়ালিফায়ার ১-এ (IPL Qualifier 1) ধর্মশালায় গুজরাত টাইটান্সকে দুরমুশ করে ৯২ রানের বড় ব্যবধানে জয়ের সুবাদে ফের একবার আইপিএল ফাইনালে পৌঁছে গিয়েছে আরসিবি। তাদের সামনে নাগাড়ে দুই মরশুমে দুই খেতাব জয়ের সুযোগ রয়েছে। 

এই আইপিএল প্লে-অফ ম্য়াচের আগে কিন্তু স্বাভাবিকভাবেই চর্চায় ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক এ মরশুমেও বেশ ভাল ফর্মে রয়েছেন। তবে প্লে-অফে কোহলির রেকর্ড একেবারেই খুব একটা ভাল নয়। তাই কোহলি-অনুরাগীরা এই ম্যাচে তাঁদের প্রিয় ক্রিকেটার কেমন পারফর্ম করেন, সই বিষয়ে বেশ খানিকটা উদ্বিগ্নই ছিলেন। তাদের অবশ্য খুব একটা হতাশ হতে হয়নি।

কোহলি কোয়ালিফায়ার ১-এ বেশ ভাল ছন্দেই ব্যাট করে অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। তবে ঠিক সেই সময়ই জেসন হোল্ডারের বলে পুল মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি বিরাট। বল ব্যাটে লেগে সোজা তাঁর উইকেট ভেঙে দেয়, প্লেড অন হন ‘কিং কোহলি’। এমনভাবে আউট হয়ে স্বভাবতই নিজের শট নির্বাচন নিয়ে বেশ ক্ষুব্ধই হন কোহলি। কিন্তু তাঁর প্রতিক্রিয়া থেকেও, কোহলি আউট হতেই স্ট্যান্ডে উপস্থিত তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) প্রতিক্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়।

 

কোহলি আউট হওয়ার পর অনুষ্কার দিকে ক্যামেরা তাক করতেই তাঁকে কার্যত স্তম্ভিত দেখায়। তিনি কোহলির এমন আউট হয়ে হতাশ হয়ে মুখে হাত চেপে ধরেন। কোহলি-ঘরণীর এই প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চর্চার কারণ হয়ে উঠে।

আরও পড়ুন:- KKR-র বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচশেষে ‘এক পয়েন্ট দিলাম’ ভিডিও নিয়ে ফের মুখ খুললেন শ্রেয়সের বোন 

অবশ্য কোহলি ৪৩ রানে সাজঘরে ফিরলেও, এদিন আরসিবি বোর্ডে বিরাট রান তুলতে সক্ষম হয়, সৌজন্যে অধিনায়ক রজত পাতিদার। আরসিবি নেতা শুরুটা খানিক দেখেশুনে করেছিলেন। ১৪ বলে তাঁর সংগ্রহ ছিল ২২ রান। ১৪ ও ২০ রানে তিনি দুই বার জীবনদানও পান। কিন্তু এরপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। পরবর্তী ১৯ বলে ৭১ রান যোগ করেন পাতিদার। তাঁর ইনিংসে ভর করেই আরসিবি ২০ ওভারে পাঁচ উইকেটে বোর্ডে ২৫৪ রান তোলে। জবাবে টাইটান্সের হয়ে রাহুল তেওয়াটিয়া বাদে আর কেউ তেমন ব্যাট হাতে বড় রানই পাননি। তাই শেষমেশ ১৬২ রানেই গুটিয়ে যায় টাইটান্সের ইনিংস। ফাইনালে পৌঁছয় আরসিবি। 



Post Comment

You May Have Missed