হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
White House Shooting: হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। পেনসিলভেনিয়া অ্যাভেনিউ নর্থওয়েস্ট চলল এলোপাথাড়ি গুলির শব্দ শোনা যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বন্দুকবাজের হামলায় জখম হন ২ ব্য়ক্তিও।
White House shooting suspect dies in hospital
Read @ANI Story | https://t.co/Hj0cjfPnXv#US #shooting #WhiteHouse pic.twitter.com/vkTSuSROxg
— ANI Digital (@ani_digital) May 24, 2026
শনিবার (আমেরিকার সময় অনুসারে) হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকরা বেশ কয়েকবার গুলি চলার আওয়াজ শুনতে পান। প্রাণ বাঁচাতে কোনওমতে পালিয়ে আশ্রয় নেন সাংবাদিকরা। হোয়াইট হাউসের কাছে থাকা সিক্রেট সার্ভিস চেক পয়েন্টে গুলি চালানো বন্দুকবাজের নাম নাসির বেস্ত। মেরিল্যান্ডের বাসিন্দা এই যুবকের বছর ২১ বছর। সিক্রেট সার্ভিস এজেন্টদের দ্বারা গুলিবিদ্ধ হন ওই বন্দুকবাজও। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর। এই হামলার পিছনের কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান, মানসিক সমস্যায় ছিলেন এই বন্দুকবাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আধিকারিকদের তরফে এমন তথ্যই জানা গিয়েছে। একাধিক জায়গা দিয়ে হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করেছিলেন এই যুবক। এর আগেও আদালতের তরফে তাঁকে হোয়াইট হাউস থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২৫ সালে একবার গ্রেফতার হয়েছিলেন এই বন্দুকবাজ। নিজেকে ‘যিশু খ্রীস্ট’ মনে করতে তিনি।
White House North Lawn cleared after gunshot reports near complex; US Secret Service, FBI respond
Read @ANI Story | https://t.co/qBAtEVLEJn#US #WhiteHouse #FBI pic.twitter.com/IQ37WeE8hj
— ANI Digital (@ani_digital) May 23, 2026
এর আগে গত ৫ মে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে চলে গুলি। গত ২৬ এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালীন ওয়াশিংটনের হিল্টন হোটেলে চলে গুলি। অল্পের জন্য রক্ষা পান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় ভাষণের মাঝে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালায় বন্দুকবাজ। কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। মারাত্মক বিপদের হাত থেকে রেহাই পান ডোনাল্ড ট্রাম্প।পাল্টা নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় আততায়ী।
#WATCH | Security tightened around the area after shots were fired near the White House grounds.
(Source: Reuters) pic.twitter.com/1nIOR3TVnr
— ANI (@ANI) May 23, 2026



Post Comment