কাল তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা ! দক্ষিণবঙ্গের ১১ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস IMD-র
কলকাতা: আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই সুখবর ! কাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান জেলাগুলিতে দুর্যোগের কমলা সতর্কতা। এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী ৩০ তারিখ অবধি ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অপরদিকে, উত্তরবঙ্গে কালও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস।
আরও পড়ুন, গ্রেফতারের পর জামিন অপসারিত BDO প্রশান্ত বর্মনের
তীব্র গরমে হাঁসফাঁস থেকে মুক্তি মিলতে চলেছে। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামীকাল থেকে হাওয়া বদল হতে চলেছে, উত্তরে কমবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত, অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমানে এবং অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা রয়েছে। ২৮ ও ২৯ মে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।



Post Comment