Md Selim: ‘জোর জুলুম’ নয়, হকারদের সময় দেওয়ার দাবি সেলিমের! তৃণমূলকেও পথে নামার পরামর্শ
Last Updated:
Md Selim: হকার উচ্ছেদের বিরোধিতা করল সিপিএম। মহম্মদ সেলিম বলেন, “যেভাবে জোর জুলুম করে মস্তান পাঠিয়ে কাজ চলছে সেটা মেনে নেওয়া যায় না”।
কলকাতা: হকার উচ্ছেদের বিরোধিতা করল সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এর বিরোধিতা করে বলেন, “যেভাবে জোর জুলুম করে মস্তান পাঠিয়ে কাজ চলছে সেটা মেনে নেওয়া যায় না। হকার তুলে দেওয়ার নির্দিষ্ট সময় দেওয়া হয় আগেও বলেছি আমরা। নতুন করে কিছু করতে হলে সেটার জন্য সময় দিতে হয়। পাঁচ বছরের জন্য সরকার তৈরি হয় সেই সরকার তো ইতিহাস বদলে দিতে পারে না”।
গতকাল এবং আজ, রবিবার রাজ্য কমিটির বৈঠক ছিল সিপিএমের। সেই বৈঠকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও সমাপ্ত করা নিয়ে অভিজ্ঞতা, ফলাফল পর্যালোচনা করা চলছে বলে জানান সেলিম। তিনি আরও জানান, জেলাও তাদের অভিজ্ঞতা বলেছে। বুথ অঞ্চল ওয়ার্ড পর্যায়ে পর্যালোচনা চলছে জুন মাস জুড়ে হবে বৈঠক সভা সেখান থেকে পরামর্শ প্রশ্ন দুর্বলতা যা আসবে সেগুলো সংকলন করে আলোচনা হবে। আগস্টের প্রথম প্রশ্নের ভিত্তিতে বক্তব্য উত্থাপন হবে। আগস্ট এর ২৯ এবং ৩০ বর্ধিত রাজ্য কমিটির বৈঠক সেখানে আগামীদিনের আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে জানান সিপিএমের রাজ্য সম্পাদক।
সাংবাদিক বৈঠকে তৃণমূলকে কটাক্ষ করে সেলিম বলেন, “এত বৈভব বন্দুক বোমা রাজমহল কিভাবে একদিনে শেষ হয়ে গেল। পথিক তুমি কি পথ হারিয়েছ। পথে এবার নামো সাথী পথেই হবে এপথ চেনা। মুখ্যমন্ত্রী আর টলিউডের নায়ক নায়িকা নিয়ে হেঁটেছেন। মানুষকে বেছে নিতে হবে তাদের পথ”।
জাতীয় শিক্ষা নীতি মৌ সাক্ষর প্রসঙ্গে তাঁর মতে, এখন বিজেপি ক্ষমতায় এসেছে। এটাই যে তারা করবে সেটাই স্বাভাবিক। আগের সরকার বিরোধিতা করত। শিক্ষা আরও মহার্ঘ হবে, গরিব মানুষ সমস্যার সম্মুখীন হবে আরও বেশি করে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment