১০ হাজার দাম বেড়েও শান্তি নেই, আরও বাড়ল সোনা ও রুপোর দাম!

১০ হাজার দাম বেড়েও শান্তি নেই, আরও বাড়ল সোনা ও রুপোর দাম!

কলকাতা: ক্রমাগত দাম বাড়ছে সোনা ও রুপোর মতো মূল্যবান ধাতুর। এর ফলে যে সব পরিবারে সামনে কোনও উৎসব বা অনুষ্ঠান রয়েছে, যেখানে সাধারণত সোনার প্রয়োজন হয়, সেই সব জায়গায় বাড়ছে চিন্তা। আমদানি কর বৃদ্ধির কারণে গতকাল ১৩ মে সোনা আর রুপোর দাম বেড়েছিল প্রায় ১০ হাজার টাকা করে। তারপর আজও বাড়লো এই দুই ধাতুর দাম। আজ ১৪ মে কত হল সোনা ও রুপোর দাম?

আরও পড়ুন: MCX-এ রুপো পার ৩ লক্ষ, ১ লক্ষ ৬০ হাজার পার সোনাও! মাথায় হাত মধ্যবিত্তের

২৪ ক্যারেট সোনার দাম

প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৪ টাকা করে। ফলে আজ প্রতি গ্রাম এই সোনার দাম হয়েছে ১৬ হাজার ১৪৪ টাকা করে। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৪৪০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

একই সঙ্গে দাম বেড়েছে গয়না তৈরির সোনার। গয়না তৈরি করতে ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। এই সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ৪০ টাকা করে। ফলে প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৩৫০ টাকা।

আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান তাহলে প্রতি গ্রামে ১৪ হাজার ৬৯১ টাকা করে পাবেন ওই ব্যক্তি। এই দাম গত কালের তুলনায় প্রতি গ্রামে ৪০ টাকা বেশি।

আরও পড়ুন: ইনকাম ট্যাক্সের নোটিস পেয়েছেন? সবার আগে কী করতে হবে জানেন কি?

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ৩০ টাকা করে দাম বেড়েছে এই সোনার। আজ ১৪ মে এই ধরনের সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১২ হাজার ৫৯০ টাকা।

রুপোর দাম

দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৪ হাজার ২৮১ টাকা। আজ ১৪ মে রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৯০ হাজার ৮০৮ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৬১৪৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫৩৩৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪৬৯১
১৮ ক্যারেট ১ গ্রাম ১২৫৯০
রুপো বার (999) ১ কেজি ২৯০৮০৮

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Post Comment

You May Have Missed