Milk Price Hike: দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন
Last Updated:
সাধারণ মানুষের জন্য ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। Amul দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছে সংস্থা। এবার লিটার প্রতি কত টাকা বেশি দিতে হবে, জেনে নিন বিস্তারিত।
কলকাতা: Amul-এর দুধ কেনা এবার আরও মহার্ঘ্য হতে চলেছে। সংস্থার তরফে দেশজুড়ে দুধের দামে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের উপর ফের বড় ধাক্কা। Amul দুধ কেনা এবার আরও খরচসাপেক্ষ হতে চলেছে। সংস্থার তরফে দেশজুড়ে দুধের দামে লিটার প্রতি ২ টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সংস্থার দাবি, পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থার জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, Gujarat Cooperative Milk Marketing Federation (GCMMF) আমূল ব্র্যান্ডের অধীনে বিক্রি হওয়া বিভিন্ন দুধজাত পণ্যের দামে লিটার প্রতি ১ থেকে ৩ টাকা পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম ১৪ মে, ২০২৬ থেকে কার্যকর হবে।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, Amul Standard Milk, Buffalo Milk, Gold, Slim & Trim, Taaza, T-Special এবং Cow Milk-সহ একাধিক জনপ্রিয় ভ্যারিয়েন্টের দাম বেড়ে যাচ্ছে।

Kolkata,West Bengal




Post Comment