Kharagpur IIT: আমেরিকার মঞ্চে সম্মানিত কৃতি বাঙালি! ‘কোয়ালিটি প্রফেট’ সুবীর চৌধুরীকে বিশেষ সম্মান আইআইটি-র

Kharagpur IIT: আমেরিকার মঞ্চে সম্মানিত কৃতি বাঙালি! ‘কোয়ালিটি প্রফেট’ সুবীর চৌধুরীকে বিশেষ সম্মান আইআইটি-র

Last Updated:

Kharagpur IIT: আইআইটি খড়গপুরের প্রাক্তনী তথা বিশ্বখ্যাত ব্যবসায়ী ব্যক্তিত্ব ও ‘কোয়ালিটি প্রফেট’ সুবীর চৌধুরীকে ‘লাইফ ফেলো অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হল।

ক্যালিফোর্নিয়ায় আয়োজিত অনুষ্ঠানে আইআইটি অধিকর্তার হাত থেকে সম্মান নিচ্ছেন সুবীর চৌধুরী
ক্যালিফোর্নিয়ায় আয়োজিত অনুষ্ঠানে আইআইটি অধিকর্তার হাত থেকে সম্মান নিচ্ছেন সুবীর চৌধুরী

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: খড়গপুর আইআইটি-র মুকুটে ফের এক উজ্জ্বল পালক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী তথা বিশ্বখ্যাত ব্যবসায়িক ব্যক্তিত্ব সুবীর চৌধুরীকে ২০২৪ সালের ‘লাইফ ফেলো অ্যাওয়ার্ড’-এ ভূষিত করল আইআইটি খড়গপুর। কর্মদক্ষতা এবং গুণমান ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা চিন্তাবিদ ও পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত এই কৃতি বাঙালিকে নিয়ে গর্বিত তাঁর শিক্ষা প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানেরই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বৈমানিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র ছিলেন সুবীর চৌধুরী। পরবর্তীকালে ‘এএসআই কনসাল্টিং গ্রুপ’-এর চেয়ারম্যান ও সিইও হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্ব বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। আন্তর্জাতিক স্তরে তাঁকে ‘কোয়ালিটি প্রফেট’ বা গুণমানের দিশারি হিসেবে অভিহিত করা হয়। কেবল পেশাদার জগতেই নয়, মানবকল্যাণেও তাঁর অবদান অনস্বীকার্য। ‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের প্রসারে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন।

আরও পড়ুন: কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হাসনাবাদ! ভাঙল ঘরবাড়ি, তীব্র আতঙ্ক এলাকায়

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর খড়গপুর আইআইটি-র ৭০তম সমাবর্তন অনুষ্ঠানে তাঁর নাম এই সম্মানের জন্য ঘোষিত হয়েছিল। তবে বিশেষ কারণে সে সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচে আয়োজিত ‘প্যান আইআইটি ইউএসএ ২০২৬’ (PANIIT USA 2026) সম্মেলনে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই বহুমূল্য সম্মাননা তুলে দেওয়া হয়। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটি-র অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী এবং প্রাক্তনী বিষয়ক ডিন অধ্যাপক সিদ্ধার্থ মুখোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Kharagpur IIT: আমেরিকার মঞ্চে সম্মানিত কৃতি বাঙালি! ‘কোয়ালিটি প্রফেট’ সুবীর চৌধুরীকে বিশেষ সম্মান আইআইটি-র

Post Comment

You May Have Missed