বঙ্গে BJP-র পক্ষে বিপুল জনাদেশ, প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন-বার্তা ট্রাম্পের

বঙ্গে BJP-র পক্ষে বিপুল জনাদেশ, প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন-বার্তা ট্রাম্পের

কলকাতা : রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। পশ্চিমবঙ্গে ২০৭ আসনে জয়লাভ করে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। অসমেও ক্ষমতায়। বিশাল এই জয়লাভের পর এবার অভিনন্দন বার্তা এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে আসে বার্তা। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, সাম্প্রতিক ভোটে ঐতিহাসিক ও নির্ণায়ক জয়লাভের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট। 

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল। ক্ষমতায় এসেছে বিজেপি। ঘরের মাঠ ভবানীপুরে হেরেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুই কেন্দ্রেই জিতেছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেছে তৃণমূল। তৃণমূলকে উৎখাত করে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। তাও আবার দুই তৃতীয়াংশেরও বেশি আসনে জিতে। বিপুল এই জয়লাভের পর প্রধানমন্ত্রী বলেছেন, “আমি আজ প্রত্য়েক বঙ্গবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার ভবিষ্য়তের জন্য় বিজেপি দিনরাত এক করে দেবে। বাংলায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। যুবকরা রোজগার করবে। প্রথম ক্য়াবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনা সুবজ পতাকা দেখানো হবে। আর, অনুপ্রবেশকারীদের ব্য়াপারে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে শহর, কোথাও নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। কোথাও লজ্জার হার হয়েছে। কোথাও দশকের পর দশক ধরে জেতা আসনেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে। হেরে গেছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এই জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

নিখুঁত পরিকল্পনা। কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে মাটি কামড়ে পড়ে থাকা। সবকিছুর মিশেলেই এবার বাংলায় বিপুল জয় পেয়েছে বিজেপি। ১৯টি জনসভা করেছেন নরেন্দ্র মোদি। ২৯ জনসভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর দু’য়েক আগে থেকেই পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্য়ে সুনীল বনসলকে রাজ্য়ে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। জয়ের নেপথ্যে অবদান কম নয় ‘নির্বাচনী প্রভারী’ হিসাবে ভূপেন্দ্র যাদবেরও। কৌশল থেকে পরিশ্রম…কিছুই বাদ দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব।

এ প্রসঙ্গে বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “আমরা জিতেছি। মোদিজির প্রতি জনতার যে বিশ্বাস, পশ্চিমবঙ্গের মানুষ যে বিশ্বাস করেছে আমি পশ্চিমবঙ্গের জনতাকে ধন্যবাদ জানাচ্ছি। অমিত শাহজির রণনীতি। ১৮দিন উনি পশ্চিমবঙ্গে ছিলেন। আপনি ভাবতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গকে কতটা গুরুত্ব দিয়েছেন।” ৯ এপ্রিল অসমের ভোট মেটার পর অহরহ পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। ২২ থেকে ২৭ এপ্রিল কলকাতাতেই ঘাঁটি গেড়েছিলেন তিনি। 

 

 

Post Comment

You May Have Missed