Agriculture Business Ideas: লাল অতীত, এবার বাজার কাঁপাচ্ছে সোনার মতো উজ্জ্বল-মধুর মতো মিষ্টি হলুদ তরমুজ ময়ূরী! চাহিদা তুঙ্গে, ব্যাপক লাভের সুযোগ চাষিদের
Last Updated:
Agriculture Business Ideas: তীব্র দাবদাহে প্রশান্তি দিতে বাজারে এল বিশেষ প্রজাতির হলুদ তরমুজ ‘ময়ূরী’। যা স্বাদে মধুর মতো এবং ওজনেও বিশাল। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এর আকাশছোঁয়া চাহিদার কারণে ভেঙেছে পুরনো সব বিক্রির রেকর্ড।
সাধারণত আমরা লাল টকটকে তরমুজ দেখেই অভ্যস্ত। তবে এবার আমাদের চোখে বর্তমানে ধরা পড়ল এক ‘হলুদ জাদু’। যার নাম ‘ময়ূরী’, এই নামের বিশেষ প্রজাতির তরমুজটি বর্তমানে ফলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছে। এর বিশেষত্ব হল, এটি বাইরে থেকে দেখতে সবুজ হলেও এর ভিতরটা সোনার মতো উজ্জ্বল হলুদ। এই হলুদ তরমুজ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে।
এবার যদি গুনাগুণের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, এই ময়ূরী তরমুজের গুনাগুণ সাধারণ লাল তরমুজের চেয়ে কোনও অংশে কম নয়, বরং কিছু ক্ষেত্রে বেশি। কৃষি বিজ্ঞানীদের মতে, এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ‘ক্যারোটিনয়েডস’ এবং ‘বিটা-ক্যারোটিন’ থাকে, যা চোখ ভাল রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। এছাড়া এর ‘ব্রিক্স লেভেল’ বা মিষ্টির পরিমাণ সাধারণ তরমুজের তুলনায় অনেক বেশি হওয়ায় এটি স্বাদেও অতুলনীয়।
স্বাস্থ্যগত দিক থেকেও এটি গ্রীষ্মের মহৌষধ। প্রায় ৯০ শতাংশের বেশি জলীয় উপাদান, প্রয়োজনীয় ইলেকট্রোলাইটস থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রচণ্ড তাপপ্রবাহ বা লু-এর হাত থেকে বাঁচায়। ভিটামিন-এ সমৃদ্ধ এই ফলটি শরীরের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে। ফলন ও আকারের দিক থেকেও ময়ূরী তরমুজ বেশ নজরকাড়া। যেখানে সাধারণ হাইব্রিড তরমুজ তিন থেকে পাঁচ কেজির মতো হয়, সেখানে একটি ময়ূরী তরমুজ ওজন আট থেকে ১০ কেজি পর্যন্ত হতে পারে। গঙ্গা তীরের বালুময় মাটিতে এর ফলন যেমন ভাল হয়, তেমনই এর বিপণন মূল্যও কৃষকদের জন্য বেশ লাভজনক। বর্তমানে বাজারে এটি প্রতি কেজি ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 01, 2026 10:39 AM IST
Agriculture Business Ideas: লাল অতীত, এবার বাজার কাঁপাচ্ছে সোনার মতো উজ্জ্বল-মধুর মতো মিষ্টি হলুদ তরমুজ ময়ূরী! চাহিদা তুঙ্গে, ব্যাপক লাভের সুযোগ চাষিদের




Post Comment