BJP: ইভিএম নিরাপত্তার দাবিতে এবার দলের মহিলা ব্রিগেডকে আসরে নামাচ্ছে বিজেপি, রবিবার সকাল থেকে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ!

BJP: ইভিএম নিরাপত্তার দাবিতে এবার দলের মহিলা ব্রিগেডকে আসরে নামাচ্ছে বিজেপি, রবিবার সকাল থেকে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ!

Last Updated:

রবিবার সকাল থেকে বিজেপির সব বিধানসভা প্রার্থী নিজেদের কেন্দ্রের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো ও প্রার্থনা করবেন।

স্ট্রংরুম নিয়ে পাল্টা চাপ বিজেপি-র৷
স্ট্রংরুম নিয়ে পাল্টা চাপ বিজেপি-র৷

শনিবারই দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গণনাকেন্দ্রে কীভাবে দায়িত্ব সামলাতে হবে, দলের কাউন্টিং এজেন্টদের তা নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ তার মধ্যে অন্যতম ছিল, গণনাকেন্দ্রে মহিলা কর্মীদের সামনের সারিতে রাখা৷ কোনও বিশৃঙ্খলা তৈরি হলে কেন্দ্রীয় বাহিনী যাতে মহিলা কর্মীদের উপরে লাঠি চালাতে না পারে, সেই উদ্দেশ্যেই এই কৌশল নেওয়ার কথা বলেন মমতা এবং অভিষেক৷

তৃণমূলের পাল্টা এবার গণনা নিয়ে আসরে নামছে বিজেপি-ও৷ রাজ্য বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই প্রতিটি বিধানসভা এলাকার স্ট্রং রুমের সামনে মহিলা কর্মীরা অবস্থান-বিক্ষোভে বসবেন। ভোট গণনাকে কেন্দ্র করে স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ভোট পর্ব মেটার পর স্ট্রংরুম এবং ইভিএম-এ কারচুপির আশঙ্কায় সরব হয়েছে রাজ্যের শাসক দল৷ গত বৃহস্পতিবার রাতে ভবানীপুর কেন্দ্রের গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমের সামনে গিয়ে পাহারায় বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকেই রাজ্যের বিভিন্ন বিধানসভার স্ট্রংরুমকে ঘিরে শাসক বিরোধী দু পক্ষই বেনিয়মের একাধিক অভিযোগ তুলেছে৷ কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সামনে হাজির হয়ে বচসায় জড়িয়েছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, তাপস রায়ের মতো তৃণমূল এবং বিজেপি-র প্রার্থীরা৷ স্ট্রংরুমের উপরে কড়া নজর রাখতে দলের কর্মীদের নির্দেশ দিয়েছে দু পক্ষই৷

এ দিন পূর্ব মেদিনীপুরের মেচেদাতে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ৩৫ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, এজেন্ট এবং দলের নেতাদের নিয়ে বৈঠক করে বিজেপি৷ মূলত গণনাকেন্দ্রে দলের রণকৌশল নির্ধারণেই এই বৈঠক হয়৷ সুনীল বনশল, ভূপেন যাদবের মতো কেন্দ্রীয় নেতারা দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

BJP: ইভিএম নিরাপত্তার দাবিতে এবার দলের মহিলা ব্রিগেডকে আসরে নামাচ্ছে বিজেপি, রবিবার সকাল থেকে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ!

Previous post

Emergency Service Number For Fire Out Break: হঠাৎ বীরভূম জেলায় অগ্নিকাণ্ডের সমস্যা, কোন নম্বরে ফোন করলে মিলবে তৎক্ষণাৎ দমকল পরিষেবা

Next post

‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না’, ফলতার পুরো ভোট বাতিল, হুঙ্কার অভিষেকের

Post Comment

You May Have Missed