স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সংশয়, ১৭ মিনিট কেন বন্ধ ছিল CCTV?

স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সংশয়, ১৭ মিনিট কেন বন্ধ ছিল CCTV?

ABP Ananda LIVE: একদিকে দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে ফের ভোট, অন্যদিকে স্ট্রং রুম ঘিরে স্নায়ুযুদ্ধ। বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রংরুমের সিসি ক্য়ামেরার বন্ধের অভিযোগে উত্তেজনা।

 

 

আরও খবর

 

ফলতায় EVM-এ কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। দুপুর একটা নাগাদ ‘টেপ রিভুমড’ বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে ৫৮% ভোট পড়ে গেছিল ফলতায়। তবে, ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত কিছু জানায়নি নির্বাচন কমিশন। কিন্তু কী হবে ফলতা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ? 

 

ফলতায় রিপোল হতে পারে কীভাবে ?

এখন কী কী সিদ্ধান্ত হতে পারে ফলতা উপনির্বাচন নিয়ে। নানারকম সম্ভাবনার কথা উঠে আসছে। শোনা যাচ্ছে, ফলতা নিয়ে নজিরবিহীন  সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আজ  হচ্ছে না ফলতায় একটিও রি-পোল।  তবে ফলতার পুনর্নিবাচন হতে পারে গণনার পরেও। আইন অনুযায়ী গণনার পরেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। সেই আইন প্র‍য়োগ করতে পারে কমিশন। আবার ফলতায় রিপোল হতে পারে গণনার আগের দিনও।  রবিবারও রিপোল করাতে পারে কমিশন।  ফলতা নিয়ে গতকাল রিপোর্ট পাঠানো হলেও এখনো কোনও সিদ্ধান্ত না হওয়ায় শেষে এমন সিদ্ধান্ত নিতে পারে কমিশন।  

Previous post

East Bardhaman News: ফল ঘোষণার আগেই ঘাসফুল বনাম পদ্মফুলের ‘মিষ্টিযুদ্ধ’! বিক্রিতেও লড়াই হাড্ডাহাড্ডি, কোথায় পাওয়া যাচ্ছে জানেন?

Next post

West Bengal Elections 2026 News: পুননির্বাচনের দাবি! ফলতায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Post Comment

You May Have Missed