West Bengal Assembly Elections Re-Poll: ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম! হাতে দু’টো কালির দাগ নিয়ে বেরিয়ে আসছেন ভোটাররা…পুনর্নির্বাচনের সকাল থেকেই লাইন

West Bengal Assembly Elections Re-Poll: ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম! হাতে দু’টো কালির দাগ নিয়ে বেরিয়ে আসছেন ভোটাররা…পুনর্নির্বাচনের সকাল থেকেই লাইন

Last Updated:

West Bengal Assembly Elections Re-Poll: নির্বাচনী অবজার্ভারের স্ক্রুটিনির প্রেক্ষিতে এই দু’টি কেন্দ্রে গত ২৯ এপ্রিল যে ভোটগ্রহণ হয়েছিল, তা ১৯৫১-এর ধারা ৫৮(২) অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়েছে৷ তারপরে, রি-পোলের জন্য ২ মে ফের ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন৷

চলছে পুনর্নির্বাচন
চলছে পুনর্নির্বাচন

কলকাতা: ডায়মন্ড হারবার এবং মগরাহাট৷ গত শুক্রবার রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি পোলিং স্টেশনে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ গতকাল, আজকের পুনর্নির্বাচন নিয়ে প্রচারমূলক মাইকিং-ও করা হয়েছে কমিশনের তরফে৷ আজ, শনিবার সকাল ৭টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ৷ ১৪২ নম্বর বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিমের ১১টি কেন্দ্রে এবং ১৪৩ নম্বর বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ৪ টি বুথে ভোটগ্রহণ চলছে৷ সকাল ৯টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ১৬.৬৮%, ডায়মন্ড হারবারে ১৫.৮৩%৷

নির্বাচনী অবজার্ভারের স্ক্রুটিনির প্রেক্ষিতে এই দু’টি কেন্দ্রে গত ২৯ এপ্রিল যে ভোটগ্রহণ হয়েছিল, তা ১৯৫১-এর ধারা ৫৮(২) অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়েছে৷ তারপরে, রি-পোলের জন্য ২ মে ফের ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন৷

একতারা মলয়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল সকাল শুরু হল ভোট। মগরাহাট পশ্চিম বিধানসভায় দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইন দেখা যায়। পুনর্নির্বাচন চলছে, সকাল সাতটায় শুরু হয়েছে নির্বাচন চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত৷ বুথে প্রবেশ করার সময় ভোটারদের আইডি মোবাইল ফোন চেক করে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভোটারদের৷ হাতে দু’টো কালির দাগ নিয়ে নির্বাচনী কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন ভোটাররা৷

বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল পশ্চিমবঙ্গের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। ওই দিন ভোটগ্রহণ হয় ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রেও। এই জায়গাগুলি থেকে বেশ কিছু অভিযোগ আসে। সেই কারণেই এই দুই বিধানসভা কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় পুনর্নির্বাচন করানোর আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কয়েক জন প্রার্থীর তরফে।

পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে কি না, তা স্ক্রুটিনি করে দেখে সিদ্ধান্ত নেয় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দেন কমিশন-নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনির বিষয় খতিয়ে দেখে সুব্রত রিপোর্ট দেন কমিশনকে। তার পরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Elections Re-Poll: ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম! হাতে দু’টো কালির দাগ নিয়ে বেরিয়ে আসছেন ভোটাররা…পুনর্নির্বাচনের সকাল থেকেই লাইন

Post Comment

You May Have Missed