লেভেল ক্রসিং-সহ একাধিক কাজ হবে রিষড়ায়! হাওড়া রেল ডিভিশনে বাতিল থাকবে একাধিক ট্রেন… কিছু ট্রেনের রুট বদল

লেভেল ক্রসিং-সহ একাধিক কাজ হবে রিষড়ায়! হাওড়া রেল ডিভিশনে বাতিল থাকবে একাধিক ট্রেন… কিছু ট্রেনের রুট বদল

Last Updated:

রিষড়ায় সিগন্যাল ও লেভেল ক্রসিং কাজের জন্য ২ থেকে ৫ মে হাওড়া ডিভিশনে বহু লোকাল ও ৫টি দূরপাল্লার ট্রেন বাতিল। হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-মোকামা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়। তা চলবে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট ধরে।

News18
News18

কলকাতা: সিগন্যাল সমস্যা, লেভেল ক্রসিং-সহ একাধিক কাজ হবে রিষড়ায়। তার জেরেই আগামী চারদিন হাওড়া রেল ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করল পূর্ব রেল। ব্যান্ডেল-হাওড়া ডিভিশনে ২ মে থেকে ৫ তারিখ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল এবং আরও কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে মোট ৫টি দূরপাল্লার ট্রেন। এছাড়া হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে।

আগামিকাল বাতিল থাকবে –

হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ৫টি ট্রেন, উলটোদিকে ব্যান্ডেল-হাওড়া শাখায় বাতিল ৩টি

হাওড়া-তারকেশ্বর লাইনে বাতিল ২টি ট্রেন

হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একটি ট্রেন, উলটোদিকে বর্ধমান-হাওড়ায় ১টি ট্রেন

গোঘাট-হাওড়া শাখায় বাতিল ২টি ট্রেন

রবিবার বাতিল থাকবে –

হাওড়া-ব্যান্ডেল শাখায় ২টি ট্রেন বাতিল, ব্যান্ডেল-হাওড়ায় বাতিল ৩টি ট্রেন

হাওড়া-গোঘাটে ২টি ট্রেন

হাওড়া-তারকেশ্বর শাখায় ১টি ট্রেন বাতিল

হাওড়া-বর্ধমান শাখায় ৩টি ট্রেন বাতিল

হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-মোকামা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়। তা চলবে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট ধরে। ডানকুনি ও কামারকুণ্ডুতে থামবে ট্রেনটি। এছাড়া হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি হাওড়া-ডানকুনি রুটে চলবে। আগামী ২ মে হাওড়া-কাটিহার এক্সপ্রেস রাত ১১ টা ৩৫-এর বদলে ৩মে সকাল ৬টা ৩৫এ ছাড়বে। ৩ মে কাটিহার-হাওড়া এক্সপ্রেস ৩ মে দুপুর সাড়ে ৩টের বদলে সন্ধ্যা ৭টা নাগাদ ছাড়বে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

লেভেল ক্রসিং-সহ একাধিক কাজ হবে রিষড়ায়! হাওড়া রেল ডিভিশনে বাতিল থাকবে একাধিক ট্রেন… কিছু ট্রেনের রুট বদল

Post Comment

You May Have Missed