রাজ্যে পুনর্নির্বাচন, কবে? কোথায় কোথায়?
West Bengal Election 2026: ২ বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। মোট ১৫ বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে কমিশন (Election Commission)। মগরাহাট পশ্চিমের ১১ টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। অন্যদিকে, ডায়মন্ড হারবার বিধানসভার ৪ টি বুথে ফের নির্বাচন হতে চলেছে। ১৪২ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ নম্বর বুথে ও ১৪৩ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে হবে পুনর্নির্বাচন। ফলতায় কিছু বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। কমিশনের নজরে রয়েছে এমন ৩০ টি বুথ। ডায়মন্ড হারবারের ৪ টি বুথেও ফের ভোট চেয়ে রিপোর্ট। সূত্রের খবর, মগরাহাট পশ্চিমের ১১ বুথেও পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। ক্যামেরা বন্ধ করে ভোট, জানার আগেই পড়ে গিয়েছিল ৫৮ শতাংশ ভোট। কিছু বুথে ১০০ শতাংশই ভোটিং! ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গেল কমিশন। ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমও কমিশনের নজরে। ১৫টি বুথে ফের ভোট চেয়ে রিপোর্ট। ইভিএমে কারচুপি করে রিপোল করার চক্রান্ত, দাবি তৃণমূলের।



Post Comment