West Bengal Assembly Elections 2026: দু’মিনিট সিসিটিভি বন্ধ! বর্ধমানের এই স্ট্রংরুমে নিজেই রাত পাহারার ঘোষণা প্রার্থীর

West Bengal Assembly Elections 2026: দু’মিনিট সিসিটিভি বন্ধ! বর্ধমানের এই স্ট্রংরুমে নিজেই রাত পাহারার ঘোষণা প্রার্থীর

Last Updated:

West Bengal Assembly Elections 2026: পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজে তৈরি হওয়া স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা সাময়িকভাবে বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। 

স্ট্রংরুম পাহারায় স্বপন দেবনাথ
স্ট্রংরুম পাহারায় স্বপন দেবনাথ

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজে তৈরি হওয়া স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা সাময়িকভাবে বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ দাবি করেছেন, গতকাল সন্ধ্যা প্রায় ছ’টা নাগাদ দু’মিনিটের জন্য স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল।

দলের এজেন্টদের কাছ থেকে এই খবর পেয়ে তিনি তড়িঘড়ি স্ট্রংরুমের সামনে পৌঁছে প্রতিবাদ জানান। স্বপন দেবনাথের অভিযোগ, যেখানে গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম, বিশেষ করে ইভিএম সংরক্ষিত থাকে, সেখানে কোনওভাবেই সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা মেনে নেওয়া যায় না। তাঁর কথায়, ‘দু’মিনিটেই অনেক কিছু হয়ে যেতে পারে। চুরি বা নাশকতার জন্য এতটুকু সময়ই যথেষ্ট।’

এই পরিস্থিতিতে স্বপন দেবনাথ জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য তিনি নিজেই স্ট্রং রুমের নিরাপত্তার উপর নজর রাখবেন। তিনি বলেন, ‘আজ থেকেই আমি কালনায় থেকে রাত পাহারা দেব।’ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Post Comment

You May Have Missed