টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
নয়াদিল্লি: ভারতীয় টি-টোয়েন্টি দলে বহুদিন ধরেই সুযোগ পাননা। এবার কী ভারতের ওয়ান ডে দল থেকেও বাদ পড়বেন ঋষভ পন্থ (Rishabh Pant)? ইঙ্গিত কিন্তু তেমনই।
ঋষভ পন্থ টি-টোয়েন্টি দলে তো সুযোগ পানই না, উপরন্তু ওয়ান ডে দলে সুযোগ পেলেও, সিংহভাগ সময় তাঁকে বেঞ্চে বসে থাকতে হয়। কেএল রাহুলই ওয়ান ডেতে ভারতের প্রথম পছন্দের কিপার-ব্যাটার। এবার শোনা যাচ্ছে পন্থকে নাকি ওয়ান ডে দল থেকেই একেবারে ছেঁটে ফেলা হবে। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে এক রিপোর্টে দাবি করা হচ্ছে।
পন্থ বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করছেন। সেখানে তাঁর দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত খুবই খারাপ। আট ম্য়াচ খেলে মাত্র দুইটি জিতে আইপিএলের লিগ তালিকায় আপাতত সবার নীচে রয়েছে পন্থের দল। লখনউয়ের ফর্মের সঙ্গে সঙ্গে তাঁর নিজের ফর্মও নিম্নমুখী। অপরদিকে, স্যামসন দুরন্ত ছন্দে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর স্যামসন আইপিএলের শুরুটা একটু মন্থরভাবে করেছিলেন। তবে তিনি টুর্নামেন্ট এগোতেই ফের ছন্দে ফিরেছেন। দুই দুইটি শতরানও হাঁকিয়ে ফেলেছেন তারকা-কিপার ব্যাটার।
সাম্প্রতিক সময়ে সমর্থকদের তরফে বারবার দবি উঠেছে দল নির্বাচনের ক্ষেত্রে ফর্মকে বাড়তি গুরুত্ব দেওয়া হোক। ফর্মের কথা মাথায় রেখেই কিন্তু সিসিআইয়ের দল নির্বাচন হতে পারে। Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী সাম্প্রতিক দুরন্ত ফর্মের জেরে পন্থের জায়গায় স্যামসনকে খানিকটা দেখে নিতে পারে বলে আভাস দেওয়া হচ্ছে।



Post Comment