Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! জলের তোড়ে ভাঙল কোচবিহারের এক অস্থায়ী সেতু, চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ

Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! জলের তোড়ে ভাঙল কোচবিহারের এক অস্থায়ী সেতু, চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ

Last Updated:

Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বিপত্তি। ভেঙে পড়ল ফাঁসিরঘাটের অস্থায়ী সেতু। এর জেরে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ।

তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেঙে যায় এই অস্থায়ী সেতুর একাংশ
তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেঙে যায় এই অস্থায়ী সেতুর একাংশ

ফাঁসিরঘাট, কোচবিহারঃ বিগত কয়েকদিন ধরে কোচবিহারে ঝড়বৃষ্টি চলছে। এবার সেই লাগাতার বর্ষণের জেরে ভাঙল ফাঁসিরঘাটের অস্থায়ী সেতু তথা বাঁশের সাঁকো। টানা বৃষ্টিতে তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই বিপত্তি ঘটেছে। সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ।

জানা যাচ্ছে, বুধবার রাতের ভারী বৃষ্টিতে সেতুটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে যায়। ফলে বৃহস্পতিবার থেকে সেখানে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে প্রায় ১৫-১৮ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এখানে একটি স্থায়ী সেতু হলে খুবই ভাল হয়। সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। এই সেতু ভেঙে যাওয়ায় এখন যেমন আমায় প্রায় ১৭-১৮ কিলোমিটার ঘুরপথে যেতে হবে।“

ওই ব্যক্তি জানান, বৃষ্টির সময় এই অস্থায়ী সেতু দিয়ে চলাফেরায় বেশ সমস্যা হয়। প্রাণের ঝুঁকি নিয়েও যাতায়াত করতে হয়। তাই এই এলাকায় একটি স্থায়ী সেতু হলে সাধারণ মানুষের অনেকখানি সুরাহা বলে দাবি করেন তিনি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar News: লাগাতার বৃষ্টিতে সর্বনাশ! জলের তোড়ে ভাঙল কোচবিহারের এক অস্থায়ী সেতু, চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ

Previous post

‘হরমুজের নীচে ঠাঁই হবে…’ আমেরিকাকে কড়া বার্তা, ইরানের মোজতবা খামেনেই জানালেন, আপস করবেন না

Next post

Weather Update: আরও বাড়বে ঝড়বৃষ্টি! প্রবল দুর্যোগের পূর্বাভাস উত্তরে, আবহাওয়ার বড় আপডেট জানুন

Post Comment

You May Have Missed