এসব আমাকে জিজ্ঞেস করবেন না… স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে কী বললেন সৌরভ?

এসব আমাকে জিজ্ঞেস করবেন না… স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে কী বললেন সৌরভ?

কলকাতা: তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট। আপাতত সিএবি প্রশাসন তাঁর হাতেই। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় ভোট দিতে যাবেন, আর তাঁকে ঘিরে আগ্রহ, কৌতূহল তৈরি হবে না, তা হয় নাকি!

বুধবার, ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। দুপুর নাগাদ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন সৌরভ। সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। ভোট দিয়ে বেরনোর পর সৌরভকে প্রশ্ন করা হয়, এবারের নির্বাচনের সঙ্গে আগেরবারের নির্বাচনের কি তফাত দেখলেন? 

সৌরভ বলেন, ‘এ সব আমাকে জিজ্ঞেস করবেন না। আমার ভোট দেওয়া কাজ, আমি দিয়েছি।’ কতটা ভোট পড়বে বলে মনে হচ্ছে? সৌরভ বলেছেন, ‘কত শতাংশ ভোট পড়বে, আশা করি সন্ধ্যার মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। আগের পর্বেও প্রচুর মানুষ ভোট দিয়েছিলেন। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল।’

তবে রাজনীতি নিয়ে খুব বেশি আলোচনায় প্রবেশ করতে নারাজ সৌরভ। বলছেন, ‘না না এসব নিয়ে পরে কথা হবে। আজ ভোট দিন।’ প্রশ্ন করা সাংবাদিককে সৌরভ পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি ভোট দিয়েছেন কি?’ সাংবাদিক উত্তরে জানান, তিনি এখানকার ভোটার নন। হেসে বাড়ির পথে পা বাড়ান সৌরভ।

 

সৌরভকে দেখে আইপিএল নিয়েও প্রশ্ন করা হয়। সৌরভ বলেন, ‘আইপিএল তো বেশ ভালোই চলছে। টুর্নামেন্ট মাঝপথে রয়েছে। এতগুলো দলের মধ্যে কোনও একটা দলকে ট্রফি জয়ের দাবিদার হিসাবে বেছে নেওয়া খুব কঠিন। তবে দু-একটা দল রয়েছে আমার পছন্দের তালিকায়। পঞ্জাব কিংস ভাল খেলছে। রাজস্থান ভাল খেলছে, আরসিবি ভাল খেলছে। প্রত্যেকটা দলই ৭-৮টা করে ম্যাচ খেলেছে। ফলে অর্ধেক টুর্নামেন্ট এখনও বাকি রয়েছে।’

 

 



Post Comment

You May Have Missed