Instagram Post: ঝগড়ার পর ২ সন্তানকে নিয়ে ঘরছাড়া পুরুলিয়ার কোটশিলার বধূ পশ্চিম মেদিনীপুরের বেলদায়! পরিবারের সঙ্গে মিলিয়ে দিল ইনস্টাগ্রাম

Instagram Post: ঝগড়ার পর ২ সন্তানকে নিয়ে ঘরছাড়া পুরুলিয়ার কোটশিলার বধূ পশ্চিম মেদিনীপুরের বেলদায়! পরিবারের সঙ্গে মিলিয়ে দিল ইনস্টাগ্রাম

Last Updated:

Instagram Post: বেলদা থানায় পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে ওই যুবতী ও তাঁর দুই সন্তানকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।ইনস্টাগ্রামই মেলাল বিচ্ছেদ।

News18
News18

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে এখন কেবলই বিনোদনের হাতছানি। কিন্তু সেই ভার্চুয়াল দুনিয়াই যে বাস্তবের কোনও বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারকে মিলিয়ে দিতে পারে, তার এক অনন্য নজির দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। সৌজন্যে একটি ইনস্টাগ্রাম পোস্ট এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চুক্তিভিত্তিক কর্মীর তৎপরতা। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর, সুদূর পুরুলিয়ার ঘরছাড়া যুবতী ও তাঁর দুই শিশু সন্তান শেষমেশ ফিরে পেলেন নিজের পরিবারকে।

ঘটনার সূত্রপাত গত ২০ এপ্রিল। পারিবারিক অশান্তির জেরে পুরুলিয়ার কোটশিলা থানার কচাহাতু গ্রামের বাসিন্দা কাঞ্চন কুমারের স্ত্রী তাঁর চার বছর ও দেড় বছর বয়সি দুই সন্তানকে নিয়ে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকেই হন্যে হয়ে তাঁদের খোঁজ শুরু করে পরিবার। কোটশিলা থানায় নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি রাঁচি ও বিভিন্ন স্টেশনে তল্লাশি চালান হয়। উপায় না পেয়ে শেষমেশ যুবতী ও শিশুদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ সংবাদ ছড়িয়ে দেন পরিজনেরা। কিন্তু দিন তিনেক কেটে গেলেও হদিশ মেলেনি তাঁদের।

গত রবিবার রাতে বেলদা স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে বা কোনওভাবে পড়ে গিয়ে গুরুতর চোট পান ওই যুবতী ও তাঁর দুই সন্তান। রেলপুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে বেলদা হাসপাতালে ভর্তি করেন। সেই রাতে হাসপাতালেই কর্মরত ছিলেন দীপ ঘোড়াই নামে এক যুবক। ডিউটি শেষ করে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎই ইনস্টাগ্রামের পাতায় একটি নিখোঁজ সংবাদে তাঁর চোখ আটকে যায়। তিনি লক্ষ করেন, কিছু ক্ষণ আগেই হাসপাতালে দেখে আসা ওই অসহায় মহিলা ও শিশুদের ছবির সঙ্গে বিজ্ঞপ্তির ছবির হুবহু মিল রয়েছে। সামান্য সময় নষ্ট না করে দীপ ওই বিজ্ঞপ্তিতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন এবং তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেন।

আরও পড়ুন : বিরিয়ানির পর তরমুজ খেলেই মৃত্যু অনিবার্য? মু্ম্বইয়ে তরমুজ খেয়েই জীবন শেষ একই পরিবারের ৪ জনের? জানুন

খবর পাওয়া মাত্রই রবিবার রাতে পুরুলিয়া থেকে বেলদার উদ্দেশে রওনা দেয় যুবতীর পরিবার। সোমবার বেলদা থানায় পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে ওই যুবতী ও তাঁর দুই সন্তানকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যুবতীর শ্বশুর জানান, তাঁর বৌমা কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন, সেই কারণেই রাগের মাথায় এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। এক সপ্তাহ পর হারিয়ে যাওয়া পরিজনদের ফিরে পেয়ে দীপ ঘোড়াইকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রযুক্তির ব্যবহার শুধু খারাপের জন্য নয়, এভাবে সোশ্যাল মিডিয়া এক করে দিল পরিবারকে। এভাবেই এক বড় বিপদ থেকে রক্ষা পেল একটি পরিবার।
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Instagram Post: ঝগড়ার পর ২ সন্তানকে নিয়ে ঘরছাড়া পুরুলিয়ার কোটশিলার বধূ পশ্চিম মেদিনীপুরের বেলদায়! পরিবারের সঙ্গে মিলিয়ে দিল ইনস্টাগ্রাম

Previous post

WB Elections 2026: দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া প্রশাসন! রাতভর পুলিশের ধরপাকড় অভিযানে গ্রেফতার ৮০৯, জানাল কমিশন

Next post

দুর্দান্ত সরকারি স্কিম! একবার বিনিয়োগ করলে প্রতি মাসে পেয়ে যাবেন ৯২৫০ টাকা !

Post Comment

You May Have Missed