Firhad Hakim: মাঝরাতে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ ফিরহাদের! দেখুন ভিডিও
মাঝরাতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ এমনই অভিযোগ করলেন কলকাতার মেয়র এবং কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম৷ সোমবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ডেকে তুলে হুমকিও দেয় বলে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম৷ ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে ফিরহাদ বলেন, ‘‘আমি বহুদিন বিরোধী দলে ছিলাম। এভাবে বাড়িতে পুলিশ আসবে! ভাবতেই পারিনি। এগুলো সব অমিত শাহ করাচ্ছে।’’



Post Comment