ভোটের ঠিক আগেই কমল সোনা ও রুপোর দাম, বিনিয়োগকারীদের মুখে ফুটল হাসি!

ভোটের ঠিক আগেই কমল সোনা ও রুপোর দাম, বিনিয়োগকারীদের মুখে ফুটল হাসি!

কলকাতা: আগামিকালই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। আর তার আগেই এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল সোনা ও রুপোর দাম। ১০ গ্রাম খাঁটি সোনার দাম কমেছে প্রায় ১ হাজার ২০০ টাকার বেশি। অন্যদিকে, এক ধাক্কায় ৪ হাজার ৫০০ টাকার বেশি কমে গিয়েছে রুপোর দামও। সোনা ও রুপোর দাম কমে যাওয়ায় বেশ কিছুটা খুশি বিনিয়োগকারীরা। দাম কমে আজ ২৮ ফেব্রুয়ারি কত হল এই ২ মহামূল্যবান ধাতুর দাম?

২৪ ক্যারেট সোনার দাম

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১ হাজার ২৩০ টাকা। ১ গ্রাম সোনার দাম বেড়েছে ১২৩ টাকা। আজ এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ১৯ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

আজ দাম কমে গিয়েছে ২২ ক্যারেট সোনারও। এই সোনা দিয়ে গয়না তৈরি হয়। প্রতি গ্রামের দাম কমেছে ১১৫ টাকা। দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭০ টাকা। গয়না কিনতে গেলে প্রতি ১০ গ্রাম সোনার জন্য আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৪২ হাজার ৭০০ টাকা।

তবে, আপনি যদি সোনা বিক্রি করতে চান, তাহলে অবশ্য কিছুটা কম দাম পাবেন। গ্রাম প্রতি এই ক্ষেত্রে ১৩ হাজার ৬৬৭ টাকা পাবেন আপনি। এই দাম আগের দিনের তুলনায় কমে গিয়েছে গ্রাম প্রতি ১১২ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। গ্রাম প্রতি ৯৫ টাকা কমেছে দাম। এই সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৫ টাকা।

রুপোর দাম

এক ধাক্কায় অনেকটা দাম কমে গিয়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমেছে ৪ হাজার ৫৩৩ টাকা। এই রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ৫৬৩ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫০১৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪২৭০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩৬৬৭
১৮ ক্যারেট ১ গ্রাম ১১৭১৫
রুপো বার (999) ১ কেজি ২৪৩৫৬৩

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Previous post

Kulik Bridge: রায়গঞ্জবাসীর ভোগান্তি অতীত! শুরু হয়েছে কুলিক সেতু সংস্কারের কাজ, ঘুচতে চলেছে দীর্ঘদিনের দুর্ভোগ

Next post

ভোটের আগে কেউ ভয় দেখাচ্ছে, চাপ দিচ্ছে? কমিশনকে সরাসরি জানান এভাবে, পদক্ষেপ তখনই

Post Comment

You May Have Missed