‘সিপিআইএম-বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই’! কাটোয়া থেকে তোপ মানস ভুঁইয়ার

‘সিপিআইএম-বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই’! কাটোয়া থেকে তোপ মানস ভুঁইয়ার

Last Updated:

West Bengal Assembly Elections 2026: কাটোয়ার স্টেশনবাজারে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে সিপিএমকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী মানস ভুঁইয়া।

মানস ভুঁইয়া
মানস ভুঁইয়া

রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান: কাটোয়ার স্টেশনবাজারে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে সিপিএমকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী মানস ভুঁইয়া। তাঁর দাবি, বর্তমানে সিপিএম ও বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি অভিযোগ করেন যে, সিপিএম কর্মীরা এখন ‘লাল গিরগিটি’ থেকে ‘গেরুয়া গিরগিটিতে’ পরিণত হয়েছে এবং তারা আসলে বিজেপির হয়েই কাজ করছে।

মানস ভুঁইয়ার মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আঘাত করতেই সিপিএম আজ পদ্মফুলের চাষি হয়ে গেছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, সিপিএমকে ভোট দেওয়া মানেই হলো পরোক্ষভাবে বিজেপিকে শক্তিশালী করা। এদিন তাঁর সঙ্গে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও।

প্রসঙ্গক্রমে উঠে আসে ২০০৯ সালের ১৫ জুলাইয়ের সেই স্মৃতি, যখন মঙ্গলকোটের চুরপুনি গ্রামে সিপিএমের ‘হার্মাদ’ বাহিনীর তাড়া খেয়ে তৎকালীন কংগ্রেস নেতা মানস ভুঁইয়াকে মাঠ দিয়ে দৌড়াতে হয়েছিল। সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে তিনি এদিন সাংবাদিকদের বলেন, মানুষের স্বার্থে এবং দলের প্রয়োজনে তিনি আবারও তেমনভাবে দৌড়তে প্রস্তুত আছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন মানস ভুঁইয়া। তিনি অভিযোগ করেন যে, কমিশন ‘ব্যভিচারের মতো আচরণ’ করছে। কাটোয়ার এই নির্বাচনী সভায় মানস ভুঁইয়ার উপস্থিতি এবং পুরনো স্মৃতি রোমন্থন দলীয় কর্মীদের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি করে।

Previous post

Money Making Tips: কেকের ভিতর জ্বলছে আলো! অভিনব ‘লাইট কেক’ বানিয়ে বাজিমাত বেলদার পম্পার, বাড়িতে বসেই হচ্ছে অঢেল রোজগার

Next post

২০ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, ৩ থেকে ৬ মাসেই এই বৃদ্ধি ! কারা করছে আশঙ্কা ?

Post Comment

You May Have Missed