২০ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, ৩ থেকে ৬ মাসেই এই বৃদ্ধি ! কারা করছে আশঙ্কা ?

২০ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, ৩ থেকে ৬ মাসেই এই বৃদ্ধি ! কারা করছে আশঙ্কা ?

Petrol Diesel Crisis : ইরান-আমেরিকা শান্তি আলোচনায় (US Iran Ceasefire) এখনও সামাধান সূত্র বেরিয়ে আসেনি। যেকারণে চরম অস্থিরতা দেখা দিয়েছে অপরিশোধিত তেলের দামে (Crude Oil Price)। সোমবার সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ফের লাফ দিয়েছে ক্রুড অয়েলের দাম। ব্যারেল প্রতি ১০৮ টাকা ছাড়িয়ে গেছে ব্রেন্ট ক্রুড। এদিন যা ২.৬৮ শতাংশ বেড়েছে। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে এই আর্থিক প্রতিষ্ঠান। 

কী আশঙ্কা করছে Emkay Global Financial Services  
সংস্থার তরফে বলা হয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না হলে বিশ্বের জ্বালানি সঙ্কট মিটবে না। যার সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ভারতে। কারণ আন্তর্জাতিক আঙিনায় জ্বালানি আমদানিকারক হিসাবে প্রথম দিকেই নাম রয়েছে ভারতের। তাই জ্বালানি পরিবহণকারী জাহাজ হরমুজে আটকে গেলে দাম বাড়বে পেট্রোল-ডিজেলের। সাময়িকভাবে প্রথমেই লিটার প্রতি ১০ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম। Emkay Global Financial Services  আশঙ্কা না চাইতেও সরকার এই দাম বৃদ্ধি করতে বাধ্য হবে।

ধাপে ধাপে পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে পারে সরকার
Emkay Global-এর রিপোর্টে বলা হয়েছে, এরপরও তেল বিপণন কোম্পানিগুলির লোকসানের পুরোটা হয়তো পুষিয়ে দিতে পারবে না সরকার। এই দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির চাপ ও বৃহত্তর অর্থনৈতিক ঝুঁকি বাড়তে পারে। মধ্যমেয়াদে অপরিশোধিত তেলের দাম আরও চড়া থাকলে, সুপরিকল্পিত ও ধাপে ধাপে পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে সরকার।

কোন পরিস্থিতিতে এই দাম বাড়তেই থাকবে
ব্রোকারেজ সংস্থা জানিয়েছে, যদি আগামী দুই থেকে তিন ত্রৈমাসিকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে থাকে, তবে আরও কয়েকবার জ্বালানির দামে বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে খুচরো জ্বালানির দাম লিটার প্রতি ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমকে মনে করে, উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক অচলাবস্থা বজায় থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

দেশের এই রাজ্য়ে শুরু হয়েছে প্য়ানিক বায়িং

সম্প্রতি হঠাৎ জ্বালানি নিয়ে ‘প্য়ানিক বায়িং’ শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে আতঙ্কে জ্বালানি ক্রয় ঠেকাতে বড় সিদ্ধান্ত নিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তড়িঘড়ি ৪২১টি পেট্রোল পাম্প বন্ধের নিদান দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, রাজ্য়ের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে অবলিম্বে ডেলা শাকদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন জ্বালানি নিয়ে এই আতঙ্ক তৈরি হল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। কোথা থেকে এই ভুয়ো খবর এল, তা জানত বলা হয়েছে প্রশাসনকে।

Previous post

Money Making Tips: কেকের ভিতর জ্বলছে আলো! অভিনব ‘লাইট কেক’ বানিয়ে বাজিমাত বেলদার পম্পার, বাড়িতে বসেই হচ্ছে অঢেল রোজগার

Next post

মিছিলে বেরিয়ে এবার পুলিশকে ‘হুমকি’ মদনের ! ৫ তারিখের পর ‘থানা তুলে দেওয়ার’ হুঁশিয়ারি..

Post Comment

You May Have Missed