আইপিএলের মাঝেই বিরাট দুঃসংবাদ! মাতৃহারা হলেন তারকা অলরাউন্ডার, শোকবার্তা সতীর্থদের
চণ্ডীগড়: আইপিএলের (IPL 2026) মাঝেই চরম দুঃসংবাদ পঞ্জাব কিংস শিবিরে । মাতৃহারা হলেন দলের ক্রিকেটার ।
আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে পঞ্জাব কিংস । টুর্নামেন্টে একমাত্র দল হিসাবে এখনও অপরাজিত পঞ্জাব কিংস । তার মাঝেই বড় দুঃসংবাদ এল শিবিরেf
টুর্নামেন্ট চলাকালীন জানা গেল, পঞ্জাব কিংসের অলরাউন্ডার, আফগান তারকা আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) মাতৃহারা হয়েছেন । যা জানাজানি হতেই শোকের আবহ পঞ্জাব কিংস শিবিরে ।
যে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন আফগানিস্তানের সতীর্থ মহম্মদ নবি (Mohammad Nabi) ও করিম জানাত (Karim Janat) । ওমরজাই ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা ।
২৬ বছরের আফগান অলরাউন্ডার আপাতত পঞ্জাব কিংস শিবিরে রয়েছেন । যদিও শ্রেয়স আইয়ারদের হয়ে কোনও ম্যাচে এখনও পর্যন্ত খেলেননি তিনি । তাঁর মাতৃবিয়োগের খবর জানাজানি হতেই শোকবার্তা জানাচ্ছেন সকলে । ওমরজাই ও তাঁর পরিবার এই কঠিন সময় দ্রুত পেরিয়ে উঠুক, সেই প্রার্থনা সব মহলে শুরু হয়েছে ।
আরও পড়ুন: বাংলার কোচ কে হবেন? সৌরভ-লক্ষ্মীরতন বৈঠকের পরই তুঙ্গে জল্পনা, কী পরিকল্পনা সিএবি-র?
মহম্মদ নবি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি এটা জেনে গভীরভাবে মর্মাহত যে, নবাব খান ওমরজাই ও আমাদের জাতীয় দলের সতীর্থ আজমাতুল্লাহ ওমরজাইয়ের শ্রদ্ধেয় মা প্রয়াত হয়েছেন । প্রার্থনা করি ঈশ্বর জন্নতের সর্বোচ্চ জায়গাটা তাঁকে দিন এবং গোটা পরিবারকে কঠিন এই সময়ে ধৈর্য ও শক্তি দিক ।’
انا لله واناالیه راجعون
I am deeply saddened to hear that the respected mother of Nawab Khan Umarzai and our national team player @AzmatOmarzay has passed away.May Allah Almighty grant her soul the highest place in Jannah and bless the entire family with patience and strength.
— Mohammad Nabi (@MohammadNabi007) April 27, 2026
করিম জানাত লিখেছেন, ‘আমাদের জাতীয় দলের ক্রিকেটার আজমাতুল্লাহ ওমরজাই মাতৃহারা হয়েছে শুনে ভীষণ কষ্ট পেলাম । আল্লাহ ওঁকে স্বর্গে জায়গা দিন আর গোটা পরিবারকে শক্তি দিন । ওঁদের এই শোকের মুহূর্তে আমরা সকলে পাশে আছি ।’



Post Comment