Mamata Banerjee: ‘এখানের পুলিশও বিজেপির লোক, আমাকে ভুলে গেছে’, খিদিরপুরের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেত্রী মমতার

Mamata Banerjee: ‘এখানের পুলিশও বিজেপির লোক, আমাকে ভুলে গেছে’, খিদিরপুরের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেত্রী মমতার

Last Updated:

Mamata Banerjee: খিদিরপুরের মনসাতলার সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানের পুলিশও বিজেপির লোক, আমাকে ভুলে গেছে।” সেই সঙ্গে একাধিক বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি।

Mamata Banerjee
Mamata Banerjee

কলকাতা: খিদিরপুরের মনসাতলার সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কাছে খবর আছে, কোনও রকম ঝামেলা হলে দাঙ্গা সৃষ্টি করে ওরা আপনাদের গ্রেফতার করবে। আপনারা কথা দিন কোনও সমস্যা করবেন না। এখানের পুলিশও বিজেপির লোক, আমাকে ভুলে গেছে। আপনাদের এখানে মেশিন খারাপ করার কথা। আমি দেখেছি, খারাপ মেশিনে যাকে ভোট দেবেন বিজেপির কাছে ভোট চলে যাবে। ভোট থেকে কাউন্টিং পর্যন্ত দরকারে খাবার বানাবেন না, ভোটের মেশিন পাহারা দিন। সেন্ট্রাল ফোর্স যা করে করতে দিন”।

পাশাপাশি এদিন বামেদের বিজেপি-তৃণমূল সেটিং তত্ব নিয়েও আক্রমণ করেন মমতা। এই প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপির কেউ কেউ এসে বলছে বিজেপির সাথে সেটিং আছে। SIR এর সময় মানুষ যখন কাঁদছিল কোথায় ছিলেন আপনারা। ভোটার স্লিপ যেটা BLO রা দেবে, সেটা জেরক্স করে রেখে দিন।

সেই সঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “NRC করতে দেবো না। ওয়াকফ প্রপার্টি জবরদখল করতে দেব না। মোটাভাই অনেক চেষ্টা করেছিল, মহিলারা আটকে দিয়েছে”।

বুধবার দ্বিতীয় দফার বিধানসভা ভোট। কলকাতা, দুই ২৪ পরগনা-সহ সাত জেলার মোট ১৪২টি আসনে ভোট হওয়ার কথা দ্বিতীয় দফায়। তারই শেষ মুহূর্তের প্রচার চলছে। সোমবার সন্ধে পর্যন্ত প্রচর করতে পারবেন প্রার্থীরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: ‘এখানের পুলিশও বিজেপির লোক, আমাকে ভুলে গেছে’, খিদিরপুরের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেত্রী মমতার

Post Comment

You May Have Missed