Kunal Ghosh- Arvind Kejriwal: ‘এর পরেও বিজেপি বাংলায় হারলে কি মোদিজি ইস্তফা দেবেন?’ তৃণমূলের প্রচারে এসে প্রশ্ন কেজরিওয়ালের

Kunal Ghosh- Arvind Kejriwal: ‘এর পরেও বিজেপি বাংলায় হারলে কি মোদিজি ইস্তফা দেবেন?’ তৃণমূলের প্রচারে এসে প্রশ্ন কেজরিওয়ালের

Last Updated:

বেলেঘাটায় কুণাল ঘোষের সমর্থনে প্রচারে এসে অরবিন্দ কেজরিওয়াল এই নির্বাচনকে “দেশ বাঁচানোর ভোট” বলে দাবি করেন। তিনি বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা কারচুপি ও কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন।

কুনাল ঘোষ-অরবিন্দ কেজরিওয়াল
কুনাল ঘোষ-অরবিন্দ কেজরিওয়াল

বেলেঘাটাঃ তৃণমূল কংগ্রেসের বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী কুনাল ঘোষের সমর্থনে প্রচারে এসে বিস্ফোরক ভাষণ দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি থেকে এসে বাংলার মানুষের সঙ্গে দেখা করার কথা জানিয়ে তিনি বলেন, “আমি অল্প অল্প বাংলা বলতে পারি”, যা শুনে সভায় উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

নিজের বক্তব্যে কেজরিওয়াল এই নির্বাচনকে “সাধারণ ভোট নয়, দেশ বাঁচানোর লড়াই” বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে যে লড়াই চলছে, তা গোটা দেশ নজর রাখছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনারা কি সন্ত্রাসবাদী যে এত বাহিনী পাঠানো হয়েছে?”

ভোটার তালিকা নিয়েও গুরুতর অভিযোগ তোলেন তিনি। কেজরিওয়ালের দাবি, লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “আপনার নাম কেটে গেলে আপনাকে ভারতীয় নয় বলবে—এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই।”

তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং মানুষের আর্থিক সুবিধাও কেড়ে নেওয়া হতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা করে বলেন, “দিদি কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন, তবুও লড়াই চালিয়ে যাচ্ছেন।”

সবশেষে কেজরিওয়াল প্রশ্ন তোলেন, “এত কিছু করার পরেও যদি বিজেপি হেরে যায়, তাহলে কি মোদি ইস্তফা দেবেন?” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kunal Ghosh- Arvind Kejriwal: ‘এর পরেও বিজেপি বাংলায় হারলে কি মোদিজি ইস্তফা দেবেন?’ তৃণমূলের প্রচারে এসে প্রশ্ন কেজরিওয়ালের

Post Comment

You May Have Missed